০৬:৩৮ এম
ফুটবল বিশ্বের সকল গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নেমেছেন তারকা স্ট্রাইকার ফোলোরিন বালোগান, বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে। আগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখে তার এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা ছিল।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ আলোচনার পর ফিফা একটি নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করে, যার মাধ্যমে তার ওপর থেকে এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়। কিন্তু মাঠে এখন দাপট দেখাতে শুরু করেছে বেলজিয়াম। ম্যাচের শুরুতেই তারা গোল তুলে নিয়েছে।
ফিফার এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে ফুটবল মহলে তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে। উয়েফাসহ ইউরোপীয় ফুটবলের নীতিনির্ধারকরা ফিফার এই পক্ষপাতমূলক আচরণকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। প্রতিপক্ষ বেলজিয়ামও শেষ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়েছে বালোগানের অন্তর্ভুক্তি ঠেকাতে। কিন্তু ফিফার আপিল কমিটি বেলজিয়ামের আবেদনকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা বাতিল করে দিয়েছে। ফিফার যুক্তি ছিল, এই আইনি প্রক্রিয়ায় বেলজিয়াম কোনো সরাসরি পক্ষ নয়।
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
আইনি সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে ঘরের মাঠের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বালোগানের ফেরা যুক্তরাষ্ট্রের আক্রমণভাগকে শক্তিশালী করেছে এবং সাথে এটা একটি বড় ধরনের কূটনৈতিক ও ক্রীড়া বিতর্ক তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন