বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৮:০২ পি.এম
বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কিশোরীদের মধ্যে উপহারসামগ্রী ও চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিআরডিবির উপপরিচালক মোঃ নাজমুল আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, ওসি তদন্ত আব্দুল হালিম, একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল তুলে ধরে কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কিশোরীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ. গোলাম রব্বানী বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। কিশোরীদের লেখাপড়া অব্যাহত রাখা, অল্প বয়সে বিয়ে না দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষায় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে জামায়াত বারবার হোঁচট খেয়ে পড়ে যায়।
তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ডেমরায় প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে এই কথা বলেন।
রিজভী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে বলেন, বিএনপি আমলে নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে গোলাম পরওয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি আরও বলেন, ধর্মের নামে রাজনীতি করলেও তারা কখনো সরল পথ অনুসরণ করেনি।
প্রধানমন্ত্রীর জাপান সফরের সফলতা তুলে ধরে রিজভী জানান, "২ লাখ মানুষের কর্মসংস্থান হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ‘জরুরি নয়’ এমন কর্মীদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরান-সমর্থিত হুতি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে যে, পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।
মার্কিন কর্মকর্তারা তাদের নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। প্রেমজীবন নিয়ে এতদিন মুখ না খুললেও এবার তিনি এ বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন।
‘কফি উইথ করন’ অনুষ্ঠানের নবম সিজনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেমজীবন নিয়ে কথা বলেন জাহ্নবী কাপুর। এই পর্বে তার সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর জাহ্নবীকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক প্রশ্ন করেন। তিনি জানতে চান, সত্যিই কি প্রেম করছেন জাহ্নবী?
জবাবে, কোনো রাখঢাক না করেই জাহ্নবী স্পষ্টভাবে জানান, ‘হ্যাঁ, করছি।’
আলাপচারিতার এক পর্যায়ে করণ জাহ্নবীর কাছে বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে, এই অভিনেত্রী পরিষ্কার করে বলেন, বর্তমানে বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। তবে বিয়ের জন্য একটি সম্ভাব্য সময়সীমা রয়েছে।
জাহ্নবী বলেন,
তিনি বলেন, আপাতত তারা দুজন বেশ ভালো আছেন। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বিয়ের বিষয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি। সম্পর্ক এবং ক্যারিয়ার—দুটোই নিজের মতো করে এগিয়ে নিতে চান।
জাহ্নবী ও শিখরের সম্পর্ক দীর্ঘদিনের। তারা জীবনের শুরুতেই একে অপরের সঙ্গে জড়ান। ২০১৬ সালে বিচ্ছেদ হলেও ২০২২ সালে আবার তারা একে অপরের কাছাকাছি আসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন।
তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটি পরিদর্শনে যান।
কারখানায় পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী টয়োটা নির্মিত প্রথম প্রাইভেট কারটি পরিদর্শন করেন।
টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন।
টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ টয়োডা মডেল এ১ ১৯৩৫ সালে তৈরি হয়।
এই ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি হয় টয়োটা মডেল এএ, যা টয়োটার প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি।
বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ