প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এ অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি দাবি করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পোস্টাল ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
আজ শুক্রবার, মো. তারেক রহমান তার ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন। তিনি বলেন, জামায়াত গালিগালাজের মাধ্যমে জয়ী হতে চায়। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন দেখলে বোঝা যাবে, মানুষ গালিকে সমর্থন করেছে কি না। মো. তারেক প্রশ্ন তোলেন, "মানুষ কি নিজেকে বিপদে ফেলবে, অসহিষ্ণু-উগ্রদের নির্বাচিত করে?"
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, ‘তারা মূলত, ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে। পোস্টাল ভোটে জালিয়াতির মাধ্যমে জামায়াতের আমির এবং নাহিদকে নির্বাচিত করা হয়েছে।’
মো. তারেক রহমান আরও অভিযোগ করেন, জামায়াত বিদ্রোহী প্রার্থীদের টাকা দিয়ে কিনে নির্বাচন করানোর একটি কৌশল গ্রহণ করেছে। তিনি বলেন, ‘ভোট ভাগ করে জনগণের চাহিদাকে তারা পরাজিত করেছে এবং ওই এলাকাকে প্রকৃত জনপ্রতিনিধির নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।’
তিনি উল্লেখ করেন, অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তর করে ভোট ম্যানিপুলেট করা হয়েছে। প্রকৃত ভোটারদের চাহিদাকে পরাজিত করে তারা ভোটারদের অধিকার মেরে খেয়েছে।
তিনি প্রশ্ন করেন, "এগুলো ছাড়া গালিগালাজ করা এই দল কয়টা আসন পেত?"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন