প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাশকতা ও সহিংসতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতান (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজ এলাকা তুলারামপুর থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন টিপু সুলতান। ঘটনার পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরের দিকে তুলারামপুর এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, "নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।"
মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন