ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নওগাঁ মান্দা মাদক বিরোধী অভিযান একজন নারী মাদক কারবারি সহ ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার


নওগাঁ মান্দা মাদক বিরোধী অভিযান একজন নারী মাদক কারবারি সহ ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৬-০৬-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি টিম মাঝরাতে মান্দা থানার এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন গনেশপুর সেকি পাড়া (বিলের পাশে) স্বামী স্ত্রী দুইজন মিলে তাদের বাড়ির সামনে মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাত ০০.১০ মিনিটে অভিযানিক টিম আসামি সাইদুর রহমান (৪৬) পিতা হযরত আলী গ্রাম গনেশপুর সেকি পাড়া (বিলের পাশে) থানার মান্দা, জেলা নওগাঁ এর বাড়ির সামনে পৌছানো মাত্র আসামি সাইদুর রহমান তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগ ফেলে দিয়ে বিলের মধ্যে পালিয়ে যায়। উক্ত পলিথিনে থাকা ১০× ৪০ পাতায় মোট ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামি সাইদুরের স্ত্রী রাশেদা বেগম পালাতে গেলে মহিলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে স্থানীয় লোকজন ও ইউপি মেম্বারের উপস্থিতিতে রাশেদা বেগমের গৃহ তল্লাশি করা হয়। আসামি রাশেদের কাছে থাকা চাবি দিয়ে তার ট্রাংকের তালা নিজের হাতে খুলে দিলে উক্ত ট্রাংকের মধ্য থেকে উপস্থিত লোকজন ও স্থানীয় মেম্বারের ২৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সবার সামনে ৪০০+২৬৩ = ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৩ হাজার ৩ শত ২০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার

এ বিষয়ে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অনুসন্ধানে জানা যায় তারা স্বামী স্ত্রী উভয়েই বেশ কিছুদিন যাবত মান্দা থানা এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। স্বামীকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৫৫ এম


নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা (ভিডিও)

নতুন হিজরি বছর ১৪৪৮-এর সূচনা উপলক্ষে ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে নতুন কিসওয়া (গিলাফ) পরানো হয়েছে। মঙ্গলবার (১ মহররম) ভোরে মসজিদুল হারামে এই বার্ষিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

সৌদি আরবের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাবার পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ স্থাপন করা হয়েছে। পুরো কার্যক্রমের তদারকি করেন শাইখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস।

কাবার কিসওয়া তৈরির দায়িত্বে থাকা কিং আবদুল আজিজ কমপ্লেক্সের দক্ষ কারিগর ও প্রযুক্তিবিদদের একটি দল ১০ ধাপের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কিসওয়া স্থাপন করেন। এ সময় পুরোনো কিসওয়া খুলে কাবার চারপাশে নতুন কিসওয়া ধাপে ধাপে স্থাপন করা হয় এবং তা কাবার কোণা ও ছাদের সঙ্গে সংযুক্ত করা হয়।

নতুন কিসওয়া স্থাপনের সময় কাবার চারটি দিকের কাপড় আলাদাভাবে ওপরে তোলা হয়। এরপর তা পুরোনো গিলাফের ওপর বিছিয়ে বেঁধে ধীরে ধীরে নিচে নামানো হয়। একই সঙ্গে নিচের অংশ থেকে পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ স্থাপন করা হয়। চারটি দিকেই এই প্রক্রিয়া একইভাবে অনুসরণ করা হয়।

সব অংশ স্থাপনশেষে কিসওয়ার বেল্ট বা ‘হিজাম’ সেলাইয়ের মাধ্যমে সংযুক্ত করা হয়। পরবর্তী সময়ে কাবার বিভিন্ন পাশ ও কোণ ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়। সর্বশেষ, কাবার দরজার বিশেষ পর্দা স্থাপন করা হয়, যা অত্যন্ত সূক্ষ্ম ও সময়সাপেক্ষ কাজ হিসেবে বিবেচিত হয়।

জানা গেছে, কাবার নতুন কিসওয়ায় মোট ৫৩টি স্বর্ণখচিত অলংকারযুক্ত অংশ রয়েছে। এর মধ্যে রয়েছে বেল্টের অংশ, ঝুলন্ত অলংকার, ফানুস আকৃতির নকশা, দরজার পর্দার অলংকার, ইয়েমেনি কোণের বিশেষ অংশ এবং মিজাবের অলংকার।

প্রতি বছর কয়েক মাস আগে থেকেই কিসওয়া তৈরির কাজ শুরু হয়ে যায়। খাঁটি প্রাকৃতিক রেশমের কাপড়ে সোনালি ও রুপালি প্রলেপযুক্ত সুতা ব্যবহার করে কোরআনের আয়াত ও নান্দনিক নকশা সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

ধর্মীয় গুরুত্বের পাশাপাশি কিসওয়া পরিবর্তনের এই আয়োজন মুসলিম বিশ্বের কাছে গভীর তাৎপর্য বহন করে। এটি পবিত্র কাবার মর্যাদা, ইসলামি ঐতিহ্যের ধারাবাহিকতা এবং দুই পবিত্র মসজিদের সেবায় সৌদি আরবের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

প্রতি বছরের মতো এবারও মহররম মাসের প্রথম দিনের ভোরে নতুন কিসওয়ায় সজ্জিত হয়ে নতুন হিজরি বছরকে বরণ করে নিয়েছে পবিত্র কাবা শরিফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুরার তারিখ জানা যাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০১ এম


আশুরার তারিখ জানা যাবে আজ

পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য আজ বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার (১৬ জুন) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সোমবার (১৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে যদি কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশন সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০২ এম


ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজন ডাম্প ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, দুটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) তারিখে ধামরাই থানার পক্ষ থেকে বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে রোববার (১৪ জুন) গভীর রাতে মাটি পরিবহনের সময় অভিযান চালিয়ে পুলিশ দুই ট্রাকচালক ও একজন ভেকু চালককে গ্রেপ্তার করে। এছাড়াও, দুটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ডাম্প ট্রাকচালক আবু বক্কর সিদ্দিক, মো. হৃদয় ও আবু রায়হান।

মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হলেন উপজেলার খাগাইল এলাকার মো. ইদ্রিস আলী, মহিষাষী গ্রামের রাতুল, শোলধন গ্রামের জুয়েল, মধুডাঙ্গা গ্রামের রাফি মোহাম্মদ সজিব এবং সুরুজ আহমেদ।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের সিন্ডিকেট ও কিছু ইটভাটা মালিকের যোগসাজশে ধামরাইয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কাটা অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা সত্ত্বেও আইনের কার্যকর প্রয়োগ না হওয়ায় এ অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না।

ফলে, দিন দিন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে এবং কৃষি উৎপাদনও হ্রাস পাচ্ছে।

তাদের মতে, অনেক জমির মালিক সাময়িক আর্থিক লাভের আশায় জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে শুধু সংশ্লিষ্ট জমিই নয়, আশপাশের কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিজমির এই নীরব ধ্বংস ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এলাকাবাসীর দাবি, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একটি অংশ এ ব্যবসার সঙ্গে জড়িত থাকায় সাধারণ কৃষকরা প্রতিবাদ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে, ভেকু ও ট্রাক জব্দ করছে, তবে জরিমানা দিয়ে সংশ্লিষ্ট চক্রগুলো পুনরায় মাটি কাটা শুরু করে।

ফলস্বরূপ, সমস্যাটির স্থায়ী সমাধান হচ্ছে না। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, ফসলি জমির মাটি কাটা বন্ধে প্রায় প্রতি রাতেই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভেকু ও ট্রাক জব্দ করে জরিমানা আদায় করা হচ্ছে। তারপরও পুরোপুরি এ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না।

স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, কৃষিজমির মাটি কেটে নেওয়ার ফলে ধামরাইয়ের অনেক এলাকা জলাশয়ে পরিণত হয়েছে। শিল্প-কারখানা স্থাপনের জন্যও উপযুক্ত জমি পাওয়া যাচ্ছে না। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত একজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০২ এম


সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত একজন

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় একটি বেপরোয়া গতির সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এক গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছেন চালক।

এটি ঘটে মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার সময় ধীপুর-টংগীবাড়ী সড়কের ধীপুর এলাকায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুত গতির কারণে সিএনজি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারলে চালক মোহাম্মদ (২০) গুরুতর আহত হন।

এ ঘটনার খবর পাওয়ার পর টংগীবাড়ী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে এবং আহত চালককে উদ্ধার করে টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় সিএনজিতে কোনো যাত্রী না থাকার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

আহত চালক মোহাম্মদের বাড়ি টংগীবাড়ী উপজেলার ধীপুর এলাকায় এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%