প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর পল্টনে একটি আবাসিক হোটেল থেকে বাবুর্চি শুভ্র রোজারিও (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পল্টনের ক্যাপিটাল আবাসিক হোটেলের ৫১৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর নিহতের স্বজনদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। নিহত শুভ্র রোজারিও ওই হোটেলের বাবুর্চি ছিলেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাইতান গ্রামের মৃত রঞ্জন রোজারিওর সন্তান। বর্তমানে তিনি ক্যাপিটাল আবাসিক হোটেলে বসবাস করতেন। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন