প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. মাহবুব আলম যোগদান করেছেন।
তিনি বুধবার (২৫ নভেম্বর) থেকে তিন বছরের জন্য ব্যাংকটির এমডির দায়িত্ব গ্রহণ করবেন।
এর পূর্বে, তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কাজ করেছেন। এই সময়ে তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী বছর ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজ করে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। পরে, তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. মাহবুব আলম ১৯৭৩ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা হাসনা বানু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন