০৮:২৪ এম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানকে।
শুক্রবার ভোরে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়, এবং এ বিষয়ে তথ্য দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকার পর ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরে করেছেন তার সমর্থকেরা।
আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ
সুপ্রিম কোর্টের আদেশের পর অবশেষে এই সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলো। এই ঘটনাকে দেখা হচ্ছে ইমরানের দল এবং পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে।
শুক্রবার সাংবাদিকদের পাঠানো একটি বার্তায় পিটিআই জানায়, সুপ্রিম কোর্টের আদেশের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন