ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী


গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান যদি কেউ বিচ্ছিন্ন ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তবে সেই ধারণা শুধুমাত্র ভুল নয়, তা বিভ্রান্তিমূলকও। গণঅভ্যুত্থানের দাবিদার এককভাবে কেউ নয়, কারণ এই গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ।

তিনি আরও বলেন, যেদিন দেশের মানুষ মনে করেছে এই নির্যাতন দুঃশাসনের আর অব্যাহত থাকা উচিত নয়, এই স্বৈরাচারী সরকারের অধীনে থাকা আর উচিত নয়, সেদিক থেকে যখন তারা সজাগ হয়ে উঠে তখনই গণঅভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল এসেছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি কথাগুলি বলেন।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেছেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী দুঃশাসন বাংলাদেশে জগদ্দল পাথরের মত চাপিয়ে দেয়া হয়েছিল। বিএনপির নেতাকর্মী-সমর্থকদের গুম-খুন-হত্যা-পাশবিক নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে অত্যাচার করা হয়েছে। সেই সাথে বিরোধী মতের সাংবাদিকসহ সকল পেশার লোকদের ওপর বর্বরোচিতভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে, যার একটি বিস্ফোরণ হচ্ছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান।

তিনি আরো বলেন, কাউকে রাষ্ট্রক্ষমতা অথবা সরকারে বসানোর জন্য নয়, বরং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর জন্যই এই বিপ্লবটি প্রয়োজন ছিল। তার প্রমাণ আপনারা দেখেছেন, যেদিন বাংলাদেশের এক ফেরারি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী ভারতে বসে নির্লজ্জভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রেস কনফারেন্স করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাথে সাথে অত্যন্ত কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে। ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই বাংলাদেশের জন্যই আমরা যুদ্ধ করেছি। আর কোন তাঁবেদারি ও খবরদারি বাংলাদেশের উপর চলবে না। বাংলাদেশ চলবে একটি নীতি মাথায় নিয়ে, সেটা হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’।

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

তিনি বলেন, আজকে কে এক দফার ঘোষণা দিয়েছে, কে দুই দফার ঘোষণা দিয়েছে, কাদের কত ক্রেডিট এসব নিয়ে আলাপ-আলোচনা করতে করতে স্বৈরাচার এই সাহস দেখাতে চায় যে, ডিসেম্বরে কিংবা নভেম্বরে ফেরত আসবে। আমরা চাই ফেরত আসুক, ফেরত আসতেই হবে। গত ১৭ বছরসহ জুলাই-আগস্টে যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন, গুম করেছেন, আপনাকে তার বিচারের মুখোমুখি হতেই হবে বাংলাদেশে। কোন ক্যাঙ্গারো কোর্ট বা বিশেষ আদালতও করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে। এবং যদি প্রমাণিত হয়, ফাঁসির কাস্টেও চড়তে হবে।

মীর হেলাল বলেন, নিজের দলের নেতাকর্মীদের না বলে আত্মীয়-স্বজন পরিবার-পরিজন নিয়ে পালিয়ে গিয়েছেন। স্বৈরাচার আমলের ক্ষমতার উচ্ছিষ্টভোগীরাও পালিয়েছে। পালিয়ে যাওয়া এইসব সাজাপ্রাপ্ত অপরাধীদের কারণে ৯০ ভাগের বেশি নেতাকর্মী এখন বাংলাদেশে মানবেতর জীবন যাপন করছে। যদি আপনারা ধারণা করেন যে, এই নেতাকর্মীরা আপনাদের ডাকে মাঠে নামবে, তাহলে এটি বোকার স্বর্গে বাস করার মতো।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ্ নওয়াজের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও যুগ্ম সম্পাদক মিঞা মোহাম্মদ আরিফের সঞ্চালনায় আলোচনাসভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নসরুল কদির, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তারিক আহমদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মুস্তফা নঈম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, আহত জুলাই যোদ্ধা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার প্রমুখ।

আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তুতি ম্যাচে চোট পেলেন তাইজুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


প্রস্তুতি ম্যাচে চোট পেলেন তাইজুল

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাইজুল ইসলাম চোট পেয়েছেন মূল টেস্টের আগে। তিনি গতকাল কোরি রকিচ্চলির বলে লেগ বিঁফোর হয়ে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেছিলেন। ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পেয়েছেন তাইজুল।

তাইজুল সেই চোট নিয়েই ব্যাটিং চালিয়ে গেছেন। পরে, সেই চোটের কারণে তিনি গতকাল এবং আজ প্রথম ইনিংসে বল করতে পারেননি। বাঁহাতি এই স্পিনারকে বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে মুশফিক হাসান বোলিং করেছেন। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাইজুলের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল তৃতীয় দিনে তাইজুলের আঙুলের পরিস্থিতি এবং চোটের গুরুতরতা পরীক্ষিত হবে। বিসিবির পাঠানো এক বার্তায় বায়েজিদ বলেন, 'তাইজুল ইসলাম গতকাল ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। তারপর থেকে আমরা ওইটাকে ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরোদিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করব।'

পরে, টাইজুলের জায়গায় মুশফিককে খেলানোর বিষয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘তাইজুলের জায়গায় আমরা ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে একটা সুযোগ নিয়েছি যাতে মুশফিককে দেখতে পারি। তারা রাজি হয়েছে এজন্য আজকে মুশফিক বোলিং করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়ে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

'জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি'-এর গাজীপুর জেলা কমিটির উদ্যোগে এই স্মরণ সভা এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মানববন্ধনে সংগঠনটির সকল স্তরের সাংবাদিক, স্থানীয় অন্যান্য সংগঠন এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তুহিন হত্যা ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অনতিবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করার পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, "কলম সৈনিকদের কণ্ঠরোধ করতেই তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।"

পেশাগত জীবনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অবদানের কথা স্মরণ করে সহকর্মীরা বলেন, তিনি ছিলেন বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের নানা অসঙ্গতি তিনি সাহসিকতার সঙ্গে তুলে ধরতেন। তাঁর মতো একজন সৎ ও পেশাদার কলমযোদ্ধার অকাল প্রস্থান সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মরহুমের আত্মার চিরশান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ (কাঙালিভোজ) অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির নেতৃবৃন্দ দিনব্যাপী স্মরণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইটক্লাবে হামলার জেরে ইংলিশ স্ট্রাইকারের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


নাইটক্লাবে হামলার জেরে ইংলিশ স্ট্রাইকারের বিরুদ্ধে মামলা

মধ্য লন্ডনের একটি নাইটক্লাবে হামলার প্রায় আট মাস পরে ইংল্যান্ডের স্ট্রাইকার আইভান টনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গত ৩১ জুলাই সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলা ৩০ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে শারীরিক আঘাত বা জখম সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

গত বছরের ৬ ডিসেম্বর সোহোর ওয়ারডোর স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে। 'দ্য সান' পত্রিকা ৮ ডিসেম্বর জানিয়েছিল, মাথা দিয়ে আঘাত করার ঘটনার পর টনিকে গ্রেফতার করা হয়েছিল। আগামী ২৪ সেপ্টেম্বর তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হবে।

টোনি-র একজন মুখপাত্র বলেছেন, আইভান অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। স্বাভাবিকভাবেই তিনি এতে হতবাক, তবে আদালতে নিজের নির্দোষ প্রমাণ করার সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। নর্দাম্পটন টাউনে ক্যারিয়ার শুরুর পর এই স্ট্রাইকার নিউক্যাসল, পিটারবরো এবং ব্রেন্টফোর্ডে স্থায়ীভাবে খেলেছেন। এরপর ২০২৪ সালে তিনি সৌদি আরবে পাড়ি জমান।

বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলে তার ডাক পাওয়াটা ছিল কিছুটা অপ্রত্যাশিত। ফ্রান্সের ম্যাচটি ছাড়া বিশ্বকাপে তার একমাত্র অন্য উপস্থিতি ছিল আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হারা সেমিফাইনালে, যেখানে তিনি ম্যাচের শেষদিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশ থেকে চিৎকার করলেও গুরুত্ব দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


বিদেশ থেকে চিৎকার করলেও গুরুত্ব দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই এসব গ্রহণ করবে না।’

 

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাংলাদেশের মানুষ কখনো দেবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনোদিনই দেবে না।’

তিনি বলেন, ‘তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।’

অপহরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অপহরণসহ এ ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে জিওসি মহোদয় পরিস্থিতি পর্যালোচনা করবেন। আমরা তাকে এ বিষয়ে অনুরোধ করেছি এবং সরকারি পর্যায় থেকেও সেনাবাহিনীকে প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের অনুরোধ জানানো হবে। আশা করছি, এতে অপহরণের মতো ঘৃণ্য অপরাধগুলো কার্যকরভাবে দমন করা বা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ভবন পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন। পরে তিনি কলাতলীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, শামীম আরা স্বপ্ন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%