০৫:২৮ এম
গাজীপুরের কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রপাতে সোহানা আক্তার শারমিন (২৩) নামে একজন গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরের সময় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
শারমিন বেতুয়া গ্রামের রায়হান হোসেনের স্ত্রী এবং তিনি বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহিরা তাসনিমের মাতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রতিদিনের মতো সোহানা তার মেয়েকে স্কুল থেকে আনতে বিদ্যালয়ের দিকে রওনা হন। কিন্তু পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান। এরপর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: টেকনাফের নয়াপাড়া পাহাড়ে সশস্ত্র ডাকাতদের গুলিতে সেনাসদস্য নি-হ-তের খবর
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইনছান মিয়া বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন