০৭:২৪ পি.এম
জেলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড ৩টি ট্রলিং জালসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে।
গতকাল রোববার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ওই এলাকা থেকে ৩টি ট্রলিং জালসহ ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এসময় বোটে থাকা জেলেরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, জব্দকৃত জাল ও ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদের সুরক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন