প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার মিরপুর উপজেলার জমি-সংক্রান্ত বিরোধের কারণে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে নুর ইসলাম (৫০) নামের আপন বড় ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যার সময় বহলবাড়িয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম একই এলাকার মৃত ওহাব মণ্ডলের সন্তান। এ ঘটনার পরে পুলিশের হাতে আটক হয়েছে নিহতের ছোট ভাই হেলাল (৪৪)।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধের কারণে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম এবং তার আপন ছোট ভাই হেলাল মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় হেলাল ধারালো হাঁসুয়া দিয়ে বড় ভাই নুর ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলামের মৃত্যু ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনার সূত্রপাত ঘটে। এ ঘটনায় নিহতের অভিযুক্ত ছোট ভাইকে আটক করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন