০৪:৩৭ পি.এম
দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার এলাকায় একটি শাখা কার্যালয়ে গ্রামীণ ব্যাংকের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এই ঘটনা ঘটে। ব্যাংক কার্যালয়ের বারান্দার দেয়ালের পাশে থাকা বৈদ্যুতিক তার ও ওয়্যারিং পুড়ে যায়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানিয়েছেন, দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রল ও মোবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। তিনি তখন ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান। পরে নৈশপ্রহরীর সহযোগিতায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকতে পারে।
এদিকে, ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন: যুক্তরাজ্যে মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কার
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ একটি প্লাস্টিকের পাত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন