০৪:১৪ পি.এম
গণঅধিকার পরিষদ মনোনীত (জিওপি) কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের আহবায়ক। ফরিদ আমিন মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই এলাকার রুহুল আমিনের ছেলে।
রবিবার (১১ অক্টোবর) ভোররাতে ফরিদ আমিনকে তার গ্রামের বাড়ি মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ব্যাংকের টাকা চুরির মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন।
ওসি জানিয়েছেন, ফরিদ আমিন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি ওই সময় ব্যাংকের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন