ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেইমারের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, উভয়েই অস্বীকার করেছেন


নেইমারের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, উভয়েই অস্বীকার করেছেন

ব্রাজিলের ফুটবল জগতের দুই তারকা নেইমার জুনিয়র এবং ভিনিসিয়ুস জুনিয়রকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে। নেইমারের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন উঠেছে ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা এবং ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে।

অভিযোগ রয়েছে, গত ৬ নভেম্বর সাও পাওলোতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এমনকি তাদের চুম্বনের খবরও প্রকাশিত হয়েছে। তবে এই বিষয়ে নেইমার এবং ভার্জিনিয়া উভয়েই সরাসরি অস্বীকার করেছেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম মেত্রোপোলেসের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা প্রথম এই খবরটি প্রকাশ করেন। তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাও পাওলোতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগে ৬ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেইমার ও ভার্জিনিয়া। সেখানে অতিথিদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কড়াকড়ি ছিল।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা ও বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে দুজনের ঘনিষ্ঠতা বেশ নজরকাড়া ছিল। এক পর্যায়ে সোফায় বসে থাকা নেইমারের ওপর ভার্জিনিয়াকে নাচতে দেখা যায় বলেও উল্লেখ করা হয়েছে। ওই অনুষ্ঠানে দুজনের প্রচুর মদ্যপানের কথাও এসেছে প্রতিবেদনে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

এই খবরটি ছড়িয়ে পড়ার পর সাংবাদিক লুইজ বাচ্চির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে নেইমার মন্তব্য করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এমনটা করো না, বন্ধু। আমি এখন খুব শান্তিতে ও আনন্দে আছি। আমাকে অর্থহীন কোনো বিতর্কে জড়িও না।’

পরে নেইমার তার সামাজিক যোগাযোগ মাধ্যম পেজেও বিষয়টি পরিষ্কার করেছেন, ‘আমি সাধারণত আমার স্টোরিতে এ ধরনের বিষয় নিয়ে কথা বলি না। কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেছে। অন্য একজনের সঙ্গে আমার সম্পর্কের খবর প্রকাশিত হচ্ছে, আর আমি তা অস্বীকার করছি। মানুষ যে বাস্তবতার চেয়ে নামের জনপ্রিয়তা ও আলোচনায় থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, সেটি দুঃখজনক।’

নেইমার আরও লিখেছেন, ‘আমার দল ইতিমধ্যে নিজেদের অবস্থান জানিয়েছে। কিন্তু এবার বিষয়টির চূড়ান্ত জবাব দিতে আমাকে নিজেই আসতে হলো। সবাইকে শুভেচ্ছা। এবার আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’

আরও পড়ুন: ২৭ নভেম্বর ঢাকায় কনসার্টে আসছেন পপতারকা ওটিলিয়া

নেইমারের পাশাপাশি ভার্জিনিয়ার প্রতিনিধিরাও অভিযোগ অস্বীকার করেছেন। তাদের গণমাধ্যম দলের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ভার্জিনিয়া ফনসেকা প্রকাশিত তথ্যগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জন অস্বীকার করতে হচ্ছে ভার্জিনিয়াকে—এমন ঘটনা এবারই প্রথম নয়। কয়েক দিন আগে আর্জেন্টাইন রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ানো হয়েছিল। অথচ প্রতিযোগিতা শেষ হওয়ার পর তিনি ব্রাজিল ছেড়ে চলে যান।’

এদিকে, নেইমার আবারও বাবা হতে চলেছেন। ছবি : ইনস্টাগ্রাম

ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনা চলাকালীন নেইমারের জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দি তাদের তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। তাদের অনাগত সন্তানের নাম মারিয়াহ।

আরও পড়ুন: ফের বড়পর্দায় বিক্রম-শোলাঙ্কি, আসছে 'রাজকন্যা'

অন্যদিকে, ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে ভার্জিনিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যমে নানা আলোচনা চলছে। ভার্জিনিয়া তার সাবেক স্বামী জে ফেলিপের কাছে ফিরে গেছেন এবং শিগগিরই তারা আবার বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

বর্তমানে ব্রাজিলের খেলা থাকায় সিঙ্গাপুরে অবস্থান করছেন ভিনিসিয়ুস। আগামীকাল বিকেলে স্বাগতিকদের মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের কার্যকারিতা সম্পর্কে জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের কার্যকারিতা সম্পর্কে জানুন

গ্লিসারিন হলো একটি স্বচ্ছ, আঁঠালো, বর্ণহীন, গন্ধহীন এবং সামান্য মিষ্টি স্বাদের ঘন তরল। এটি উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। শীতকালে ত্বকের যত্নে এই সাশ্রয়ী প্রসাধনীটি নামী-দামি প্রসাধনীর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।

গ্লিসারিন শীতে ত্বকের যত্নের প্রসাধনীতে বিশেষভাবে ব্যবহৃত হয় তার আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার জন্য। এটি মূলত একটি ‘হিউমেকট্যান্ট’ উপাদান হিসেবে কাজ করে, যা বাতাস এবং ত্বকের ভেতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সতেজ রাখে।

ত্বক বিশেষজ্ঞদের মতে, ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের তুলনায় গ্লিসারিন সবচেয়ে কার্যকর।

আসুন, গ্লিসারিনের কিছু উপকারিতা সম্পর্কে এক নজরে জানি-

১। আর্দ্রতা ধরে রাখা: এটি ত্বকের গভীর স্তর থেকে আর্দ্রতা আকর্ষণ করে, ফলে শুষ্ক ও খসখসে ভাব দূর হয়।

২। ত্বক নরম ও মসৃণ রাখা: নিয়মিত সঠিকভাবে ব্যবহারে ত্বক কোমল ও নমনীয় হয়ে ওঠে।

৩। ফাটা ত্বক ও ঠোঁট নিরাময়: শীতকালে ঠোঁট, হাত-পা ও গোড়ালি ফাটা রোধে এটি কার্যকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে গণপিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে গণপিটিয়ে হত্যা

ময়মনসিংহে মেহেদী হাসান (৩১) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে গতকাল রবিবার রাতে নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকায়। আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত মেহেদী হাসান (৩১) বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা ছিলেন। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। অভিযোগ উঠেছে যে, নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) হত্যার ঘটনায় মেহেদী হাসানকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে হত্যা করা হয়। এই ঘটনার সময় তার সঙ্গে ছিল সাত বছর বয়সী একটি মেয়ে। মেয়ের সামনে ঘটে এই নির্মম হত্যাকাণ্ড।

নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেছেন যে, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসান এবং অন্যান্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেন।

পুলিশের সূত্রে জানা গেছে, সুরুজ জামানের হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। এক পর্যায়ে তারা হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করেন। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গন্ধময় থেকে সুগন্ধির ‘পারফিউমের রাজধানী’ গ্রাস শহরের রূপান্তর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


দুর্গন্ধময় থেকে সুগন্ধির ‘পারফিউমের রাজধানী’ গ্রাস শহরের রূপান্তর

একসময় ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট্ট শহর গ্রাস চামড়া প্রক্রিয়াজাতকরণের দুর্গন্ধে অতিষ্ঠ ছিল। সেই দুর্গন্ধ দূরীকরণের উদ্দেশ্যে সুগন্ধির ব্যবহার শুরু হয়, যা নতুন এক শিল্পের সূচনা করে। কয়েক শতাব্দীর ব্যবধানে শহরটি বিশ্বের পারফিউমশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে।

গ্রাস, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ছোট শহর, বিশ্বজুড়ে ‘পারফিউমের রাজধানী’ হিসেবে পরিচিত। শত শত বছরের সুগন্ধি তৈরির ঐতিহ্য, সুগন্ধি ফুলের চাষ এবং প্রাকৃতিক নির্যাস উৎপাদনের দক্ষতার কারণে শহরটি আন্তর্জাতিক সুগন্ধিশিল্পে বিশেষ স্থান দখল করে রেখেছে। বিশ্বের নামকরা অনেক পারফিউম ব্র্যান্ডের সঙ্গে গ্রাসের নাম জড়িয়ে আছে।

তবে শহরটির এই পরিচয়ের সূচনা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি শিল্পের মাধ্যমে, যা ছিল চামড়া প্রক্রিয়াজাতকরণ। ষোড়শ শতকে ইউরোপজুড়ে চামড়া ও চামড়াজাত পণ্যের জন্য গ্রাস পরিচিত ছিল। বিশেষ করে এখানকার তৈরি গ্লাভসের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু চামড়া প্রক্রিয়াজাত করার সময় তৈরি হতো তীব্র দুর্গন্ধ। সেই দুর্গন্ধ দূর করতে সুগন্ধি ফুল ও উদ্ভিদের নির্যাস ব্যবহারের প্রচলন শুরু হয়। ধীরে ধীরে সুগন্ধি মাখানো চামড়ার গ্লাভস অভিজাতদের ফ্যাশনের অংশ হয়ে ওঠে।

২০২১ সালে প্রকাশিত এনপিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাসের সুগন্ধিশিল্পের উত্থানের পেছনে শহরটির দুর্গন্ধও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মধ্যযুগে, বিশেষ করে ষোড়শ শতকে, গ্রাস পুরো ইউরোপে চামড়াজাত পণ্যের জন্য পরিচিত ছিল, সুগন্ধির জন্য নয়।

চামড়া প্রক্রিয়াজাতকরণের কারখানাগুলো থেকে মৃত প্রাণী ও চুনের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত শহরজুড়ে। প্রথমে গ্লাভস নির্মাতারাই এই দুর্গন্ধ দূর করার উপায় খুঁজতে শুরু করেন। এ জন্য তারা ব্যবহার করতেন ‘ম্যাসারেশন’ পদ্ধতি। এতে পশুর চর্বির মধ্যে ফুল রাখা হতো। চর্বি ফুলের সুগন্ধ শুষে নেওয়ার পর প্রায় দুই মাসে তৈরি হতো সুগন্ধি মলম। পরে সেই মলম চামড়ার গ্লাভসে ব্যবহার করা হতো।

গ্রাসের পারফিউম জাদুঘরের পরিচালক লরাঁ পুপেভিলের ভাষ্য অনুযায়ী, এভাবেই চামড়ার দুর্গন্ধ দূর করার প্রয়োজন থেকে সুগন্ধি ব্যবহারের প্রচলন জনপ্রিয় হয়ে ওঠে।

গ্লাভসের ব্যবসা থেকে সুগন্ধিশিল্প

গ্রাসের সুগন্ধিশিল্পের বিকাশ নিয়ে ফরাসি রানি ক্যাথরিন দ্য মেডিচির নামও আলোচনায় আসে। প্রচলিত একটি গল্প অনুযায়ী, ইতালীয় প্রভাব ও ফরাসি রাজদরবারের ফ্যাশনের মাধ্যমে সুগন্ধি মাখানো গ্লাভসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তবে ক্যাথরিন দ্য মেডিচির গ্রাস সফর কিংবা শহরটির সুগন্ধিশিল্পের সূচনায় তার ভূমিকার বিষয়ে নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ নেই।

ফরাসি সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্রাগোনার্ডের ইতিহাসবিষয়ক প্রকাশনায় চামড়ার দুর্গন্ধ দূর করতে ফুলের পাপড়ি ও প্রাণিজ চর্বি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গ্লাভসের স্তরের সঙ্গে ফুলের পাপড়ি রেখে সিল করা বাক্সে সংরক্ষণের একটি পদ্ধতিও প্রচলিত ছিল। ফরাসিতে এ পদ্ধতির নাম ‘মিজ আঁ ফ্ল্যর’। এতে ফুলের সুগন্ধ ধীরে ধীরে চামড়ায় ছড়িয়ে পড়ত।

সময়ের সঙ্গে সুগন্ধি মাখানো গ্লাভসের চাহিদা বাড়তে থাকে। একই সঙ্গে বাড়ে সুগন্ধি তৈরির কাঁচামালের প্রয়োজন। গ্রাসের অনুকূল আবহাওয়া, উর্বর মাটি ও পানির প্রাপ্যতা সুগন্ধি ফুলের চাষের জন্য সহায়ক ছিল। ফলে চামড়াশিল্পের পাশাপাশি সেখানে গড়ে উঠতে থাকে নতুন অর্থনৈতিক ক্ষেত্র।

সপ্তদশ শতকে জুঁই, গোলাপ, টিউবেরোজ ও কমলা ফুলসহ বিভিন্ন সুগন্ধি উদ্ভিদের চাষ বিস্তৃত হয়। ১৬১৪ সালে ফ্রান্সের রাজা ত্রয়োদশ লুই গ্লাভস নির্মাতা ও সুগন্ধি প্রস্তুতকারকদের সংগঠনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। পরে ১৭২৯ সালে গ্রাসের সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন আনুষ্ঠানিক মর্যাদা পায়।

তবে সময়ের সঙ্গে গ্লাভসের চেয়ে সুগন্ধি তৈরির ব্যবসা বেশি লাভজনক হয়ে ওঠে। চামড়াশিল্পে করের চাপ এবং বাজারের পরিবর্তনও এ রূপান্তরে ভূমিকা রাখে। ১৭৫৯ সালে সুগন্ধি প্রস্তুতকারকদের সংগঠন গ্লাভস নির্মাতাদের সংগঠন থেকে পৃথক হয়ে যায়। এরপর গ্রাসের অর্থনীতি ক্রমেই সুগন্ধিশিল্পনির্ভর হয়ে উঠতে থাকে।

ফুল থেকে সুগন্ধি তৈরির বিশেষ কৌশল

গ্রাসের পরিচিতি শুধু সুগন্ধি ফুল উৎপাদনের জন্য নয়, ফুল থেকে সুগন্ধি উপাদান সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার বিশেষ দক্ষতার জন্যও। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার সুগন্ধি প্রস্তুতকারকেরা বিভিন্ন ফুলের ঘ্রাণ, সংগ্রহের উপযুক্ত সময়, কাঁচামাল সংরক্ষণ এবং নির্যাস তৈরির কৌশল আয়ত্ত করেছেন।

ফুল থেকে সুগন্ধি উপাদান সংগ্রহে বাষ্পীয় পাতন, দ্রাবক ব্যবহার এবং এনফ্লুরাজসহ বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। এনফ্লুরাজ পদ্ধতিতে চর্বি ব্যবহার করে ফুলের সুগন্ধ শোষণ করা হয়। পরে সেই সুগন্ধি উপাদান আলাদা করে সংগ্রহ করা হয়।

বিশেষ করে জুঁই ও গোলাপের মতো ফুলের সুগন্ধ অক্ষুণ্ন রাখতে সংগ্রহের সময় এবং দ্রুত প্রক্রিয়াজাতকরণ গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা প্রয়োজন।

এ ছাড়া গ্রাসের সুগন্ধিশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পারফিউম কম্পোজিশন। বিভিন্ন সুগন্ধি উপাদানের বৈশিষ্ট্য ও অনুপাত বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ পারফিউম তৈরি করেন সুগন্ধি বিশেষজ্ঞরা। একটি পারফিউমে হেড নোট, হার্ট নোট ও বেস নোটের সমন্বয়ে তৈরি হয় স্বতন্ত্র ঘ্রাণ।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে গ্রাসের সুনাম

ঊনবিংশ শতকে শিল্পায়নের সঙ্গে গ্রাসের পারফিউমশিল্প আরও বড় পরিসর পায়। স্থানীয় ফুলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সুগন্ধি তৈরির কাঁচামাল সংগ্রহ শুরু করেন শহরটির ব্যবসায়ীরা। প্রাকৃতিক সুগন্ধি উপাদান প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গ্রাস।

বিংশ শতকের প্রথমার্ধে শহরটির সুগন্ধিশিল্প সবচেয়ে সমৃদ্ধ সময় পার করে। তখন স্থানীয়ভাবে উৎপাদিত ফুল ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বিপুল পরিমাণ সুগন্ধি কাঁচামাল তৈরি হতো।

তবে ষাটের দশক থেকে পরিস্থিতি বদলাতে থাকে। আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠানগুলো গ্রাসের বিভিন্ন কারখানা অধিগ্রহণ করে। একই সময়ে কৃত্রিম সুগন্ধি উপাদানের ব্যবহার বাড়তে থাকায় প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভরতা কমে যায়। অন্যদিকে নগরায়ণের কারণে ফুল চাষের জমিও সংকুচিত হতে থাকে।

উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় জুঁইসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সুগন্ধি ফুলের চাষ মিসর ও দক্ষিণ ভারতের মতো অঞ্চলে স্থানান্তরিত হয়। ফলে ফুল উৎপাদনে একসময় বিশ্বজুড়ে পরিচিত গ্রাস পিছিয়ে পড়ে। তবে সুগন্ধি তৈরির ঐতিহ্য ও দক্ষতা হারায়নি শহরটি।

আবারও বড় প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কেন্দ্রে গ্রাস

ফুল উৎপাদনে আগের অবস্থান না থাকলেও গ্রাসের গুরুত্ব কমেনি। বরং প্রাকৃতিক সুগন্ধি উপাদান, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং গবেষণার দক্ষতার কারণে শহরটি আবারও বড় প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

২০২৬ সালের ২৬ মে ফরাসি সংবাদমাধ্যম বুরসোরামায় প্রকাশিত এএফপির এক প্রতিবেদনে গ্রাসের সুগন্ধিশিল্পের নতুন উত্থানের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রাসের পারফিউমশিল্পে বর্তমানে প্রায় ৪ হাজার ৬০০ মানুষ কাজ করছেন। বিংশ শতকের শুরুর দিকে শহরটিতে বছরে প্রায় ৩ হাজার টন সেন্টিফোলিয়া গোলাপ উৎপাদিত হতো। ২০১১ সালে সেই উৎপাদন কমে দাঁড়ায় মাত্র ৫৯ টনে। তবে বর্তমানে তা বেড়ে বছরে প্রায় ১২০ টনে পৌঁছেছে।

ফুলের চাষ বাড়াতে ২০১৮ সালে স্থানীয় কর্তৃপক্ষ আরও ৭০ হেক্টর জমি সংরক্ষণ করে। সুইস প্রতিষ্ঠান ডিএসএম-ফিরমেনিখ সেখানে প্রাকৃতিক সুগন্ধি উপাদান উন্নয়নের কারখানা স্থাপন করেছে, যেখানে কাজ করেন প্রায় ২৫০ জন। আইএফএফ গ্রাসে তাদের কার্যালয় সম্প্রসারণ করেছে। অন্যদিকে জিভোদাঁ সেখানে নতুন উদ্ভাবনকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে।

এ ছাড়া রবার্তে ও মানের মতো প্রতিষ্ঠানও গ্রাসের সুগন্ধিশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রাকৃতিক উপাদান সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং সুগন্ধি তৈরির গবেষণা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিশ্বের বিখ্যাত পারফিউমেও গ্রাসের ফুল

গ্রাসের নামের সঙ্গে বিশ্বের বেশ কিছু বিখ্যাত পারফিউমের সম্পর্ক রয়েছে। তবে কোনো পারফিউম গ্রাসে তৈরি হওয়া এবং কোনো পারফিউমে গ্রাসের ফুল বা সুগন্ধি উপাদান ব্যবহার করা এক বিষয় নয়।

ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ডিওরের বিখ্যাত পারফিউম ‘জাদোর’ এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। ডিওরের ওয়েবসাইট অনুযায়ী, এই পারফিউম তৈরিতে গ্রাসের জেসমিন গ্র্যান্ডিফ্লোরাম ব্যবহার করা হয়। মিসরের জুঁইয়ের সঙ্গে এই ফুলের ঘ্রাণ মিলিয়ে তৈরি করা হয়েছে পারফিউমটির সমৃদ্ধ ফুলেল বৈশিষ্ট্য।

বিশ্বের অন্যতম পরিচিত পারফিউম ‘শ্যানেল নং ৫’-এর সঙ্গেও গ্রাসের ফুলের সম্পর্ক রয়েছে। ১৯২১ সালে বাজারে আসা এই ঐতিহাসিক পারফিউমে জুঁই ও গোলাপের মতো ফুলেল উপাদান রয়েছে।

শ্যানেলের নিজস্ব প্রকাশনা অনুযায়ী, গ্রাসের মুল পরিবারের সঙ্গে ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি অংশীদারত্ব রয়েছে। শুরুতে জুঁই দিয়ে এই সম্পর্কের সূচনা হলেও বর্তমানে পরিবারটি শ্যানেলকে জুঁই, টিউবেরোজ, আইরিস, গোলাপ ও জেরানিয়ামের মতো পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে। মুল পরিবার ছয় প্রজন্ম ধরে গ্রাসের কাছে ফুল চাষ করছে।

এ ছাড়া ১৯৩০ সালে বাজারে আসা জঁ পাটো ব্র্যান্ডের বিখ্যাত পারফিউম ‘জয়’-এও জুঁই ও গোলাপের সমন্বয় রয়েছে। একসময় এটিকে বিশ্বের সবচেয়ে দামি পারফিউমগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো।

শত বছরের পারফিউম হাউস

গ্রাসে রয়েছে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী পারফিউম হাউস। এর মধ্যে উল্লেখযোগ্য-

ফ্রাগোনার্ড: ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সুগন্ধির মধ্যে রয়েছে বেল দ্য নুই, এতোয়াল, ফ্রিভোল ও লেয়ার দ্য গ্রাস।

মলিনার: ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির সবচেয়ে পরিচিত সৃষ্টি ‘হাবানিতা’। ১৯২১ সালে বাজারে আসা এই পারফিউমকে প্রাথমিক যুগের ওরিয়েন্টাল ঘরানার গুরুত্বপূর্ণ সুগন্ধিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

গালিমার: ১৭৪৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান গ্রাসের প্রাচীনতম পারফিউম হাউসগুলোর একটি। রাজদরবারের জন্য সুগন্ধি ও প্রসাধনী তৈরির ইতিহাস রয়েছে প্রতিষ্ঠানটির। তাদের নিজস্ব স্টুডিওতে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী পারফিউম তৈরির সুযোগও পান।

সুগন্ধির ইতিহাস সংরক্ষণে জাদুঘর

গ্রাসের সুগন্ধিশিল্পের ইতিহাস সংরক্ষণে রয়েছে আন্তর্জাতিক পারফিউম জাদুঘর। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে প্রায় ৫০ হাজার নিদর্শন। পারফিউমের ইতিহাস, প্রাচীন সুগন্ধির বোতল, সুগন্ধি তৈরির সরঞ্জাম এবং শিল্পটির বিবর্তন সম্পর্কে এখানে জানা যায়।

শহরটির সুগন্ধি তৈরির ঐতিহ্য শুধু জাদুঘর কিংবা কারখানায় সীমাবদ্ধ নয়। ২০১৮ সালের ২৮ নভেম্বর গ্রাস অঞ্চলের সুগন্ধি তৈরির ঐতিহ্যকে মানবজাতির অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেসকো।

এই স্বীকৃতিতে গুরুত্ব পেয়েছে তিনটি বিষয় সুগন্ধি উদ্ভিদের চাষ, প্রাকৃতিক কাঁচামাল সম্পর্কে জ্ঞান ও সেগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং সুগন্ধি তৈরির শিল্প। অন্তত ষোড়শ শতক থেকে চলে আসা এই জ্ঞান ও দক্ষতা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়েছে।

চামড়ার দুর্গন্ধ দূর করার প্রয়োজন থেকে যে সুগন্ধির ব্যবহার শুরু হয়েছিল, কয়েক শতাব্দীর ব্যবধানে সেটিই গ্রাসকে বিশ্বজুড়ে ‘পারফিউমের রাজধানী’ হিসেবে পরিচিতি দিয়েছে। সময়ের সঙ্গে ফুল উৎপাদনের ধরন, প্রযুক্তি ও বাজার বদলেছে। কিন্তু সুগন্ধি তৈরির ঐতিহ্য, কারুশিল্প ও গবেষণার দক্ষতার কারণে গ্রাস আজও বিশ্ব পারফিউমশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তি বজায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তি বজায়

গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চল সম্পূর্ণ শান্ত অবস্থায় রয়েছে এবং উৎপাদন চলছে পুরোদমে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৩ প্লাটুন বিজিবি এবং ৬ প্লাটুন আনসার সদস্যসহ বিভিন্ন সংস্থা মাঠে উপস্থিত রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত গাজীপুর শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করার কথা জানিয়েছেন একাধিক শিল্প কারখানা কর্তৃপক্ষ। তবে সকালের দিকে কোনাবাড়ি এলাকায় কিছু গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশ তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ জানিয়েছে যে, কারখানাগুলোতে উৎপাদন শান্তিপূর্ণভাবে অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন আনসার সদস্য, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%