১১:৪৯ এম
পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা করেছে। উক্ত হামলায় ১১ জন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে।
আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার সাংবাদিকদের কাছে এ খবর জানিয়েছেন। এ বছর শত শত প্রাণহানির পর সংঘাতটি এবার নতুন মোড় গ্রহণ করেছে।
মুজাহিদ আরো জানান, ইসলামাবাদের এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে সবাই শিশু ও নারী। পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত এবং পাক্তিকা প্রদেশে বেসামরিক বাড়ি-ঘরে বোমা হামলা চালায়।
আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূত: ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’
এ ঘটনার পর পাকিস্তানি সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ এমন সব জায়গায় বিমান হামলা চালিয়েছে, যেগুলোকে তারা ‘সশস্ত্র যোদ্ধাদের আস্তানা ও অন্যান্য স্থাপনা’ হিসেবে অভিহিত করেছেন। এই স্থাপনাগুলো পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুলে এমন যোদ্ধাদের আশ্রয় দেওয়া হচ্ছে, যারা পাকিস্তানে হামলার ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে। তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, পাকিস্তানে এসব ঘটনা একটি অভ্যন্তরীণ বিষয়।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতা দুই দেশের দীর্ঘদিনের যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে। একসময়ের মিত্র দুই দেশ বর্তমানে তীব্র বিরোধে জড়িয়ে পড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্চ মাসে পাকিস্তান ও আফগানিস্তান একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ সময় চীন দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে সংঘাতের সমাধান খুঁজে বের করার চেষ্টা করছিল।
আরও পড়ুন: কালাইয়ে ‘ইত্যাদি’ শুটিংয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল চুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন