১০:৩৬ পি.এম
চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৬ সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা, প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আয়োজন উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভাটি বুধবার (১৯ আগস্ট) সন্দ্বীপ উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ১১টি দাখিল মাদ্রাসার সুপার, দুটি কারিগরি স্কুলের প্রধান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয় এবং শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল উন্নত করা, বিশেষ করে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
আরও পড়ুন: কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর
সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।
বক্তব্য দেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার ব্যক্তিগত সহকারী আবুল কাশেম মাস্টার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শরীফ।
বক্তারা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র্যালি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন