০৩:১২ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, চলতি বাজেটে কৃষিখাতে বরাদ্দ গত বছরের তুলনায় বাড়ালেও, মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিলে এই বৃদ্ধি খুব বেশি নয়। বর্তমানে অর্থনীতিতে কৃষির অবদান পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকলেও, এটি সাত থেকে আট শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া উচিত। দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশ কৃষির উপর ভিত্তি করে হওয়ায় এ খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সোমবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: মজলুম থেকে জালিম হলে আবার গণমাধ্যমের কাছে বলবেনÑ বাঁচান: মাসুদ
রুহুল কবির রিজভী বলেন, জাতীয় বাজেট ১৭ দশমিক ৭ শতাংশ বাড়লেও, সেই তুলনায় কৃষিখাতের বরাদ্দের বৃদ্ধি খুব বেশি নয়। সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নের জন্য কৃষিখাতে আরও বরাদ্দ ও নজরদারি প্রয়োজন। অন্যথায়, কৃষির কাঙ্ক্ষিত রূপান্তর ব্যাহত হতে পারে।
তিনি এ নিয়ে আরও বলেন, কৃষির ব্যাপক রুপান্তরের পরিকল্পনা যেন থমকে না যায়, তা সুরক্ষিত রাখতে হবে। কৃষিখাতে বরাদ্দ আরও বাড়াতে হবে, যা এ খাতের সম্ভাবনা সম্প্রসারিত করবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের কৃষিজাত পণ্য বিপণন প্রক্রিয়া বৃদ্ধি পেলে, রফতানিও বাড়বে। এজন্য কৃষিজাত পণ্য সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে, বলেন তিনি।
সম্প্রতি ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, দেশটি বাংলাদেশ থেকে এক লাখ মেট্রিক টন আলু নিতে আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে এবারের জন্য ৩০ হাজার মেট্রিক টন নেওয়া হচ্ছে। আলুর মতো কৃষিপণ্যের রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করা গেলে কৃষকের উৎপাদিত পণ্যের বিপণন সহজ হবে এবং অতিরিক্ত উৎপাদন নষ্ট হবে না।
আরও পড়ুন: চৌহালীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন