প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান মন্তব্য করেছেন যে, শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গঠনের জন্য কেবল অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার যথেষ্ট নয়, বরং দক্ষ ও প্রশিক্ষিত পেশাদার জনবলও প্রয়োজন।
তিনি রবিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলন-২০২৬’-এ অংশগ্রহণ করে এই বক্তব্য দেন।
ডা. জুবাইদা রহমান দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধ ও সহানুভূতিশীল বাংলাদেশ গঠন করা, যেখানে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা সমান গুরুত্ব পাবে।
তবে, দেশে অ্যানেসথেসিওলজিস্টের অভাবের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, প্রায় ২০ কোটি মানুষের দেশে মাত্র ৩ হাজার অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন। স্বাস্থ্য খাতের এই নির্দিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলা এবং সুনজরের অভাবের কারণে দেশের হাজার হাজার প্রান্তিক মানুষ নিয়মিত দুর্ভোগের শিকার হচ্ছেন।
ডা. জুবাইদা রহমান মনে করেন, দেশের দুর্গম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হলে এই সংকট থেকে উত্তরণ ঘটানো সম্ভব। তিনি স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন