০৪:৫৪ পি.এম
রংপুরের পীরগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশ চিহ্নিত মাদক সম্রাট শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম শুকনা গাঁজা।
সোমবার (২২ জুন) দিন দুপুরে গ্রেপ্তার শাহিন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহিন মিয়া উপজেলায় তাম্বুলপুর ইউনিয়নের পরান এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, রবিবার (২১ জুন) রাত ১টা ২০ মিনিটের দিকে পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয় উপজেলার পরান এলাকায়। এই অভিযানে অংশগ্রহণ করে এসআই ফিরোজ, এসআই রফিকুল, এসআই শাহ আলম, এসআই শামীম, এএসআই রেজাউল ও এএসআই সেলিমসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় রুহুল আমিনের বাড়ির সামনে থেকে শাহিন মিয়াকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম শুকনা গাঁজা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া একটি জিআর মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম মন্তব্য করেন, 'মাদকের বিরুদ্ধে পীরগাছা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এই অভিযানে একজন চিহ্নিত মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।'
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন