ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন, চারটি ফ্লাইট দিয়ে শুরু: বিমানমন্ত্রী


১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন, চারটি ফ্লাইট দিয়ে শুরু: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী উল্লেখ করেন, ৩০ নভেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই হবে। তিনি বলেন, "১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন করা হবে। প্রথমে চারটি ফ্লাইট দিয়ে শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। পুরো টার্মিনাল চালু করতে সর্বোচ্চ ১৪ মাস লাগবে।"

আরও পড়ুন: নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

মন্ত্রী আরও বলেন, "ফিজিবিলিটি স্টাডি করে দেখেছি ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই। তাছাড়া ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করা কঠিন। তাই সরকার শর্ত মেনে নিয়েছে।"

কক্সবাজার বিমানবন্দরের উদ্বোধন সম্পর্কে তিনি জানান, ১ ডিসেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন হচ্ছে না। তিনি বলেন, "কক্সবাজার বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে, তবে ১ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় করিম ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। পরিবেশদূষণ রোধ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিবেশ অধিদফতরের উদ্যোগে করিম ব্রিকসে অভিযানটি অনুষ্ঠিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা।

ঝালকাঠি পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, সরকার পরিবেশদূষণ রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ইটভাটা পরিচালনা করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ৪ হাজার ৬৫০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ঝিনাইদহে ৪ হাজার ৬৫০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ সদর উপজেলার ৪ হাজার ৬৫০ জন কৃষকের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে, যা রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কৃষি বিভাগের সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি করে সরিষা বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হচ্ছে। মসুর চাষের জন্য ৫০০ জন কৃষককে ৫ কেজি করে বীজ ও ১৫ কেজি করে সার এবং গম চাষের জন্য ১৫০ জন কৃষককে ২০ কেজি করে বীজ ও ৭৩ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসুদ।

কৃষি কর্মকর্তা মাসুদ রানা আশা প্রকাশ করে বলেন, "সময়মতো বিনামূল্যে এই সার ও বীজ পাওয়ায় রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ সাশ্রয় হবে এবং ফলনে ইতিবাচক প্রভাব পড়বে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে কারিগরি সমস্যায় ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত, যাত্রীরা বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


যুক্তরাষ্ট্রে কারিগরি সমস্যায় ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত, যাত্রীরা বিপাকে

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতে আবারও একটি বড় ধরনের কারিগরি বিভ্রাটের ঘটনা ঘটেছে। একটি প্রধান মার্কিন এয়ারলাইনসের কারিগরি সমস্যার কারণে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, যা দেশের আকাশপথে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উড্ডয়নের পূর্ব প্রস্তুতি পর্বে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সিস্টেমে গোলযোগ দেখা দেয়। উড়োজাহাজ, যাত্রী, লাগেজ ও কার্গোর ওজন নির্ণয় এবং ভারসাম্য রক্ষার জন্য ওই সিস্টেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেমটির বিকল হয়ে যাওয়ার কারণে উড়োজাহাজের উড্ডয়ন, অবতরণ ও স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব পড়ায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এয়ারলাইনসকে তাদের পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনতে বাধ্য হতে হয়েছে।

মার্কিন বিমান চলাচল অবকাঠলাসহ প্রযুক্তিতে একের পর এক কারিগরি ত্রুটির প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে যোগাযোগ ত্রুটির কারণে চার ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।

বিমান চলাচল খাতের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে। মাইক্রোসফট, ইউনাইটেড এয়ারলাইনস এবং জেপি মরগান চেজের মতো প্রতিষ্ঠানগুলোও সিস্টেম ত্রুটির কারণে সাময়িক বিঘ্নের শিকার হয়েছে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত হলো, একের পর এক এই ধরনের ঘটনা জরুরি সেবা খাতের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে, কোনো সিস্টেমে ত্রুটি দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং কার্যক্রম সচল রাখার সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় গ্রেপ্তার হলেন ভৈরব পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ঢাকায় গ্রেপ্তার হলেন ভৈরব পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ (৫০) গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর ভাটারা এলাকা থেকে গতকাল রোববার দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা ডিবির ওসি মো. বাহার মিয়া।

গ্রেপ্তার হওয়া আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার পুত্র।

পুলিশের সূত্রে জানা গেছে, তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন।

ওসি মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর থেকে আতিক আহমেদ সৌরভ দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সম্প্রতি ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল এবং পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগও উঠেছে। এছাড়া, সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এক কনফারেন্সে অংশগ্রহণ করে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

ওসি আরও জানান, ২২ নভেম্বর রাতে ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%