০৪:১৩ পি.এম
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী - ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্সেদ অপু, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন প্রমুখ।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে ২ বাঘের দেখা, আতঙ্কে স্থানীয়রা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন