ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি ডিসেম্বরে সই, কার্যকর ২০২৭ সালে


ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি ডিসেম্বরে সই, কার্যকর ২০২৭ সালে

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ডিসেম্বরে সই হতে পারে। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানাচ্ছে, আর ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চুক্তিটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ভারতে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত জ্যঁ-এরিক পাকে এই তথ্য জানিয়েছেন। চুক্তিটি কার্যকর করার জন্য কিছু ধাপ এখনো বাকি রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় পাকে বলেন, চলতি বছরের জানুয়ারিতে ভারত-ইইউ সম্মেলনে চুক্তি নিয়ে আলোচনা শেষ হয়। এরপর দুই পক্ষের প্রতিনিধিরা চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি এবং বিভিন্ন কারিগরি বিষয় চূড়ান্ত করার কাজ শুরু করেন। তিনি জানান, গত সেপ্টেম্বরে ইউরোপীয় কমিশন চুক্তিটি সই করার অনুমতি চেয়ে কাউন্সিলের কাছে প্রস্তাব পাঠিয়েছে। বর্তমানে ইউরোপের মন্ত্রীরা এ বিষয়ে আলোচনা করছেন।

পাকে আশা প্রকাশ করেন, ডিসেম্বরে চুক্তিটি সই করার অনুমতি পাওয়া যাবে। এরপর চুক্তি সই করতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ইউরোপ সফর করতে পারে। চুক্তি সইয়ের পর এটি ইউরোপীয় পার্লামেন্টে পর্যালোচনার জন্য পাঠানো হবে। কার্যকর হওয়ার আগে পার্লামেন্টের অনুমোদন গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের আত্মহত্যার হার ১৬ বছরে সর্বোচ্চ, ২০২৬ সালে ২৩ জনের মৃত্যু

পাকে জানান, ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির একটি প্রতিনিধিদল সম্প্রতি নয়াদিল্লি সফর করেছে। তারা চুক্তি পর্যালোচনা ও অনুমোদনের প্রক্রিয়া সম্পর্কে ভারতকে অবহিত করেছে। তিনি আরো জানান, ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান আশা করছেন, আগামী বসন্তে পার্লামেন্ট এ বিষয়ে তাদের মতামত জানাবে। চুক্তির পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেও তিনি আশাবাদী।

তবে পাকে স্পষ্ট করেছেন, এটি ওই কমিটির চেয়ারম্যানের ব্যক্তিগত প্রত্যাশা। তিনি ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে এ কথা বলেননি। পাকে বলেন, পার্লামেন্ট চুক্তিটি পর্যালোচনা করে এর পক্ষে বা বিপক্ষে মত দিতে পারবে। তবে নতুন করে চুক্তি নিয়ে আলোচনা শুরু করার সুযোগ তাদের থাকবে না। সব প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চুক্তিটি কার্যকর হতে পারে। কার্যকর হওয়ার পর থেকেই দুই পক্ষ এর সুবিধা পেতে শুরু করবে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দেশটির শ্রমনির্ভর বেশ কয়েকটি শিল্প খাত লাভবান হবে। এসব খাতের মধ্যে রয়েছে বস্ত্র, তৈরি পোশাক, চামড়া, জুতা, সামুদ্রিক পণ্য, রত্ন ও গয়না, হস্তশিল্প, প্রকৌশল পণ্য এবং গাড়ি শিল্প। চুক্তিটি কার্যকর হলে এসব খাতের ভারতের প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলারের রপ্তানি পণ্যে শুল্ক কমে শূন্যে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নারী, কারুশিল্পী, তরুণ ও বিভিন্ন পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রেও ভারত বিশেষ সুবিধা পাবে। তবে দুগ্ধজাত পণ্য, শস্য, হাঁস-মুরগি এবং কৃষির কয়েকটি সংবেদনশীল খাতের সুরক্ষা রাখা হয়েছে। চুক্তিতে শুধু পণ্য বাণিজ্য নয়, সেবা খাত, ডিজিটাল বাণিজ্য, শুল্কব্যবস্থা সহজ করা, মেধাস্বত্ব এবং পেশাজীবীদের চলাচলের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: পর্তুগালের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করল বাংলাদেশ দূতাবাসের স্টল

এ ছাড়া দক্ষ ভারতীয় পেশাজীবীদের ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগ বাড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে। এর আওতায় একই প্রতিষ্ঠানের কর্মীদের অন্য দেশে বদলি, চুক্তিভিত্তিক সেবাদাতা এবং স্বাধীন পেশাজীবীদের চলাচলের সুযোগ বাড়বে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১১৮ বিলিয়ন ইউরো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল পেলেন বিশেষ দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ এম


অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল পেলেন বিশেষ দায়িত্ব

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছেছেন। তবে তিনি এখনও খেলাটিকে সম্পূর্ণভাবে বিদায় জানাননি। এর মধ্যেই রাজনীতির মাঠে প্রবেশ করেছেন তিনি। শনিবার, তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন।

রাজনীতিতে তার যোগদান শুধু সীমাবদ্ধ নয়, বিজেপি তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও প্রদান করেছে। তিনি দলের অনগ্রসর শ্রেণি শাখা বা ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

সম্প্রতি, চাহাল বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এর পরেই তিনি দলটিতে যোগ দেন। তাকে দিল্লির প্রতিনিধি হিসেবে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলে স্থান পাওয়ার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে চাহাল তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার সভাপতি অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘বিজেপি পরিবারের অংশ হওয়ার সুযোগ ও সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

চাহালের পাশাপাশি, বিজেপি ওবিসি মোর্চার বিভিন্ন পদে আরও কয়েকজনকে নিয়োগ দিয়েছে। আসামের জোগেন মোহন, ওডিশার মমতা মহান্ত, উত্তর প্রদেশের সঙ্গম লাল গুপ্ত, মহারাষ্ট্রের বাবানরাও রাওজি চৌধুরী, দিল্লির সত প্রকাশ রানা, বিহারের অর্জুন সাহনি এবং উত্তর প্রদেশের সংগীতা বলবন্ত বিন্দকে জাতীয় সহসভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

দিল্লির গজেন্দ্র যাদব, কর্ণাটকের প্রমোদ মাধবরাজ এবং ছত্তিশগড়ের ললিত চন্দ্রকর পেয়েছেন জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব। এছাড়া, সাতজন জাতীয় সম্পাদক এবং বিভিন্ন রাজ্যের ৩৭ জনকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশে এসব নিয়োগ কার্যকর করা হয়েছে। অমরপাল মৌর্য জানিয়েছেন, নতুন দায়িত্বগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

১৯৯০ সালে জন্মগ্রহণ করা চাহাল ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ২০১৬ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। তিনি ভারতের হয়ে ৭২টি ওয়ানডেতে ১২১টি এবং ৮০টি টি-টোয়েন্টিতে ৯৬টি উইকেট নিয়েছেন। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ২৫ রানে ৬ উইকেট নিয়ে তিনি সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন।

টি-টোয়েন্টি ক্রিকেটে চাহালের বিশেষ কীর্তি রয়েছে। তিনি ৪০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার। আন্তর্জাতিক ক্রিকেটের আগে, তিনি প্রতিযোগিতামূলক দাবাও খেলেছেন।

আইপিএলে চাহাল মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ২০২৫ মৌসুমের আগে ১৮ কোটি রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব। ঘরোয়া ক্রিকেটে তিনি হরিয়ানার প্রতিনিধিত্ব করেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন্ট ও নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলেছেন এই লেগ স্পিনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ সাহাবির ইবাদতে আপত্তি জানিয়েছেন মহানবী (সা.)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ এম


৩ সাহাবির ইবাদতে আপত্তি জানিয়েছেন মহানবী (সা.)

বিশিষ্ট সাহাবি হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন যে, তিনজন সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর ইবাদত সম্পর্কে জানার জন্য তাঁর স্ত্রীদের কাছে গিয়েছিলেন। তাঁদের ইবাদতের বিবরণ শুনে, তারা নিজেদের আমলকে কম মনে করতে শুরু করেন।

এরপর একজন সাহাবি ঘোষণা করেন যে, তিনি সারা রাত নামাজ পড়বেন এবং কখনো ঘুমাবেন না। অন্যজন বলেন, তিনি সারা জীবন রোজা রাখবেন এবং কখনো বিরতি দেবেন না। তৃতীয়জন বলেন, তিনি কখনো বিয়ে করবেন না।

তাদের এই কথাবার্তা শুনে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহর শপথ! আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তাঁর প্রতি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি। কিন্তু আমি রোজা রাখি আবার রোজা থেকে বিরতও থাকি, নামাজ পড়ি আবার ঘুমাই এবং নারীদের বিয়েও করি। অতএব, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৬৩; সহিহ মুসলিম, হাদিস : ১৪০১)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি নাগরিক

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

মঙ্গলবার সকালে তারা দেশে ফেরেন। গতকাল সোমবার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়।

জানা গেছে, আটক বাংলাদেশিরা ভূমধ্যসাগরে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন অসুস্থ।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করা এবং ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এদিকে আগামী ২৫ নভেম্বর ত্রিপোলি ও মিসরাতা থেকে আরো ১৭৫ বাংলাদেশিকে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩১ জেলায় ভোক্তা অধিকার অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ এম


৩১ জেলায় ভোক্তা অধিকার অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩১ জেলায় ৮০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে, যার পরিমাণ মোট ৮ লাখ ৭১ হাজার টাকা। এই জরিমানা ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি, বেকারি ও হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন অনিয়মের কারণে আরোপ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় অধিদপ্তরের ৪৭টি টিম একযোগে অভিযান পরিচালনা করে। এই বিশেষ তদারকি কার্যক্রমের উদ্দেশ্য ছিল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য ও পণ্য প্রাপ্তি নিশ্চিত করা।

অভিযানের সময় পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রির বিষয়গুলো তদারকি করা হয়।

এছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এই সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের পরামর্শ দিয়েছে যে তারা প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করা এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ক্রয়ের ভাউচার সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যদি পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হন, তাহলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%