ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

বিরোধীদল চায় না রাষ্ট্র মেরামত হোক: নজরুল ইসলাম খান


বিরোধীদল চায় না রাষ্ট্র মেরামত হোক: নজরুল ইসলাম খান

বিরোধীদল রাষ্ট্র মেরামত হোক, এটা তারা চায় না বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি সোমবার (২৪ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে সাবেক বিএনপি মহাসচিব ও মন্ত্রী ব্যারিস্টার সালাম তালুকদার-এর ২৭তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় মন্তব্যটি করেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, মানুষ অনেক কষ্টে রয়েছে। জনগণ সবকিছুর দ্রুত সমাধান চায়। কিন্তু তারেক রহমানের সরকার একটি বিশৃঙ্খল ও অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ পেয়েছে। রাষ্ট্র মেরামত করতে সেটি ঘটতে একটু সময় তো লাগবেই, তবে বিরোধী দল এর জন্য প্রস্তুত নয়।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

তিনি আরও জানান, রাজনীতি শুরু করেছি বিএনপি দিয়ে। কখনো এদিক-ওদিক যাইনি। সবসময় বিএনপির পাশে ছিলাম এবং বর্তমানে আছি। ১৭ বছর বিএনপি ন্যায্যতা নিয়ে লড়াই করেছে, আপস করেনি। অনেকেই নানা মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করেছেন।

এ সময় তিনি বলেন, সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিস সময়ে গেট বন্ধ করে ভেতরে ঘুমাচ্ছিলেন ভূমি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


অফিস সময়ে গেট বন্ধ করে ভেতরে ঘুমাচ্ছিলেন ভূমি কর্মকর্তা

বেলা ৩টা ১৫ মিনিট। সরকারি অফিসের সময় তখনো শেষ হয়নি।

তবুও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের প্রধান ফটক বাহির থেকে বন্ধ ছিল। ভেতরে ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া যাচ্ছিল না। অফিসের সামনে চায়ের দোকানে থাকা কয়েকজন দালালকে জিজ্ঞেস করলে তাদের মধ্যে রাজ্জাক নামের একজন জানালেন, ‘স্যার ঘুমাচ্ছেন।’

সোমবার (২৪ আগস্ট) বিকেলে সরেজমিন তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এই চিত্র দেখা যায়।

ডাকাডাকি করে না পাওয়ায় রাজ্জাক নামের ওই ব্যক্তি প্রতিবেদককে ভূমি কর্মকর্তার একটি মোবাইল নম্বর দেন। তবে ওই নম্বরে তিনবার ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে রাজ্জাক অফিসের ভেতরে গিয়ে কর্মকর্তাকে ডেকে তোলেন। কিছুক্ষণ পরে তিনি এসে বলেন, ‘চলেন, স্যার ঘুম থেকে উঠেছেন।’

পরে অফিসে প্রবেশ করে দেখা যায়, ঘুম থেকে উঠে চেয়ারে বসেছেন তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা ও উপসহকারী ভূমি কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

সরেজমিনে আরও জানা যায়, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি অফিসের সময় থাকলেও তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের গেট বাইরে থেকে বন্ধ রাখা হয়। অফিসের সামনে একটি চায়ের দোকানেও নিয়মিত কয়েকজন দালালের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের অধীনে মোট ২৫টি মৌজা রয়েছে। সরকারি জমির পরিমাণ ১৩৯ দশমিক ০৯ একর। এ এলাকার জমির মূল্য তুলনামূলক বেশি এবং এখানে নিয়মিত জমি কেনাবেচা হয়। তবে নামজারি ও জমিভাগের মতো সেবা নিতে সরাসরি অফিসে ভিড় তুলনামূলকভাবে কম। স্থানীয়দের অভিযোগ, দালালের মাধ্যমে কাজ করানোর কারণে অনেক সেবাপ্রার্থী সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করেন না।

একাধিক ভুক্তভোগী জানান, নামজারি ও অন্যান্য কাজে অফিসে গেলে নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়। কিন্তু দালালের মাধ্যমে কাজ করলে তুলনামূলকভাবে সহজে কাজকর্ম সম্পন্ন হয়।

তদন্তে জানা যায়, তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তার পদে ভারপ্রাপ্ত হিসেবে ২০২২ সালের ২৯ মে থেকে দায়িত্ব পালন করছেন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. তাজুল ইসলাম। দীর্ঘ সময় ধরে ওই পদে নতুন কোনো কর্মকর্তা দায়িত্বে আসেননি।

অফিসের সময় গেট বাহির থেকে বন্ধ রাখা এবং ঘুমানোর বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. তাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘অফিসের কেচিগেট বন্ধ থাকলেও ভেতরে কাজ করছিলাম।’ ভারপ্রাপ্ত হিসেবে দীর্ঘদিনের দায়িত্ব সম্পর্কে তিনি জানান, ‘এই পদে কেউ আসেন না। তাই আমিই আছি।’

অফিসে দালালের উপস্থিতির অভিযোগ তিনি অস্বীকার করেন। তবে সরেজমিনে তার সামনে কয়েকজনকে বসে থাকতে দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার কিছু সময় পরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন দলের কর্তব্য হবে সুশৃঙ্খলভাবে দলকে পরিচালনা করা।

তিনি বলেন, দলের চেয়ারম্যান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান রয়েছে, সেগুলোকে সুসম্পন্ন, সুসংগঠিত এবং সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে।

রিজভী আরও জানান, বিএনপি জনগণের সমর্থনের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে অধিষ্ঠিত হয়েছে এবং সরকার গঠন করেছে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের স্বার্থে ও মানবকল্যাণের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আদর্শ ও কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হবে।

তিনি বলেন, জনকল্যাণের কাজগুলো বাস্তবায়ন হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দলের নেতাকর্মী যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে তারা অনৈতিক চিন্তার মধ্যে জড়াতে পারবেন না।

প্রধানমন্ত্রী জবাবদিহিতার প্রতিটি স্তর নিশ্চিত করেছেন বলেও মন্তব্য করেন রিজভী। তিনি জানান, বিএনপি জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন।

তিনি বলেন, তারা নারীর ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যে কাজ করেছেন, সেই সব কারণেই বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তার সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিক কাজ বাস্তবায়ন করছেন।

রিজভী আরও বলেন, দলের নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে। তিনি জানান, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে হয়তো দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের বলব, ৫ আগস্টের পর থেকে দলের চেয়ারম্যান শক্ত হাতে যারা অনৈতিক কাজে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। তাই তারা গঠনমূলক কাজে থাকতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার এটাই সময়: কিয়েভে বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার এটাই সময়: কিয়েভে বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরের প্রথম যথাসময়ে ইউক্রেনকে বেছে নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের ওপর রাশিয়ার অগ্রাসনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সহায়তার জন্য এই আকস্মিক সফর।

সফরের সময়, রাশিয়ার যেকোনো ধরনের ‘আপত্তিকর হুমকি’ উপেক্ষা করে, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অবিচল সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

তিনি একই সঙ্গে আসন্ন শীত মৌসুমের আগে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা করার কথাও ঘোষণা করেন।

সোমবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভের ঐতিহাসিক সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেছেন তিনি। এ সময় পাশেই ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চলমান প্রতিরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের ঐতিহাসিক লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর করছেন বার্নহাম। তিনি বলেন, ‘আমার দেশের প্রতি রাশিয়ার আপত্তিকর হুমকি সত্ত্বেও আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব। রাশিয়ার ওপর চাপ বজায় রাখার জন্য এটিই উপযুক্ত সময় এবং এটাই তাদের অনৈতিক যুদ্ধে অর্থায়নের ক্ষমতাকে সংকুচিত করার সঠিক মুহূর্ত।’

ইউক্রেনীয়দের সাহসিকতা নিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনীয় জনগণের নিখাদ শক্তি সত্যিই বিস্ময়কর।

ইউক্রেন ইউরোপের নিরাপত্তার জন্য কোনো বোঝা নয়; বরং তারা সম্মুখ সমরে পুরো ইউরোপকে সুরক্ষিত রাখার রক্ষক হিসেবে কাজ করছে।’

ইউক্রেনের জনগণ কেবল আমাদের অব্যাহত সমর্থনেরই যোগ্য নয়, বরং তারা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধারও দাবিদার বলে বক্তব্যের শেষাংশে যোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের ৪ কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু নিজ কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪ কোটি টাকা। গ্রেপ্তাররা হচ্ছে চাপাইনবাবগঞ্জ উপজেলা সদরের তেররশিয়া গ্রামের বিশারত আলীর ছেলে ট্রাকচালক আবুবক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে ট্রাকের হেলপার সোহাগ আলী (১৯)। পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনায় যমুনা সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%