প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারে একটি বড় আকারের ডেনিম কারখানা স্থাপনের জন্য যৌথভাবে ৩০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপ।
এ উদ্যোগের ফলে দেশের পোশাকশিল্পের কাঁচামাল উৎপাদন খাতে আন্তর্জাতিক বস্ত্র উৎপাদন প্রযুক্তির সংযোজন ঘটবে বলে আশা করা হচ্ছে। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে স্থাপিতব্য রফতানিমুখী এই কারখানায় সুতা উৎপাদনের সমন্বিত ইউনিটও থাকবে। প্রতি মাসে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদন হবে এবং প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে।
ডেনিম শিল্পে যন্ত্রপাতি, প্রযুক্তি, দক্ষ জনবল ও উৎপাদন দক্ষতা বৃদ্ধির জন্য বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয়।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে সানকো হোল্ডিংয়ের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকওলু এবং পরিচালনা পর্ষদের সদস্য হাকান কোনুকওলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এ সময় ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারও উপস্থিত ছিলেন।
এম এ জব্বার জানিয়েছেন, ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার আশা করা হচ্ছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। তুরস্কের অংশীদার প্রতিষ্ঠান উৎপাদন প্রযুক্তি ও কারিগরি দক্ষতায় সহায়তা করবে।
তিনি জানান, প্রস্তাবিত যৌথ উদ্যোগে সানকোর মালিক পরিবারের শেয়ারধারীদের অংশীদারত্ব থাকবে ৪৯ শতাংশ এবং বাকি ৫১ শতাংশ থাকবে ডিবিএল গ্রুপের হাতে।
জব্বার আরও জানিয়েছেন, বিদেশি অংশীদার থাকলেও কারখানাটিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন মূলত বাংলাদেশি শ্রমিকরাই।
তিনি বলেন, সানকোর মান বজায় রাখতে আমরা প্রায় ৩০০ বাংলাদেশি কর্মীকে প্রশিক্ষণের জন্য তুরস্কে পাঠাব। একই সঙ্গে সানকোর কয়েকজন উচ্চদক্ষ পেশাজীবী বাংলাদেশের কারখানায় কাজ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন