প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি নয়াদিল্লি। তবে, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে, যা দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চান। এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই।
দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, নয়াদিল্লির অবস্থান বরাবরের মতোই স্পষ্ট ও অপরিবর্তিত। তিনি আরও জানান, ভারত বাংলাদেশের সঙ্গে এমন একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।
একই ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রণধীর জয়সোয়াল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য বা হালনাগাদ নেই এবং আগের বক্তব্য অনুসরণ করার অনুরোধ করেন।
এছাড়া, আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গে ভারতের মুখপাত্র বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো। তিনি উল্লেখ করেন, নিজস্ব স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই কাঠামোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন