০৪:২৬ এম
রাজশাহীর মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আটককৃতদের মধ্যে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মিলন মিয়ার ছেলে রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার আবেদিনের ছেলে জনি মাহমুদ (৩০)।
রোববার (২৬ জুলাই) সকালে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার দিবাগত রাতে কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল জানতে পারে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে।
বিষয়টি জানতে পেরে র্যাবের দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে জনি ও রবিউল্লাহকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রবিউল্লাহ জানিয়েছেন, তিনি তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ করে আসামি মো. জনি মাহমুদের নিজ এলাকা রাজশাহীতে পরস্পর যোগসাজসে কেনাবেচা করে আসছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন