ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গণতন্ত্রকে শক্তিশালী করতে যুক্তরাজ্য সহযোগিতার আশ্বাস দিয়েছে


গণতন্ত্রকে শক্তিশালী করতে যুক্তরাজ্য সহযোগিতার আশ্বাস দিয়েছে

বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্য দিয়েছে। শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের সূচনা পর্যায়ে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে চিন্ময়ের মুক্তি চেয়ে অনলাইনে গণস্বাক্ষর শুরু

তিনি জানান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরো শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে যুক্তরাজ্য অঙ্গীকারাবদ্ধ। একই সাথে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ সবসময় যুক্তরাজ্যকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

তিনি এ বিষয়ে আরো যুক্ত করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র আরও সুসংহত হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: অপরাধীরা নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে টেকনাফে

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান।

এদিকে, একই দিনে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস (ইউএনওপিএস) বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে অবকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দল বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবসহ তিনজন অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


পুরনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবসহ তিনজন অব্যাহতি

 

রাজশাহীর তানোরের সরকারি আব্দুল করিম সরকার কলেজ কেন্দ্রে পুরনো প্রশ্নপত্রে বাংলা প্রথমপত্র এমসিকিউ পরীক্ষা নেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবসহ তিনজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতির বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করার জন্য চিঠি পাঠানো হয়েছে। নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অব্যাহতি প্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন, সরকারি আব্দুল করিম সরকার কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. মোস্তফা কামাল, অত্র কলেজের সহকারী অধ্যাপক সেকেন্দার আলী এবং আফজাল হোসেন। নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম নবী।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি আব্দুল করিম সরকার কলেজের সভাপতি নাঈমা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ উঠেছে যে, বিষয়টি গোপন রাখতে তানোর কলেজের শিক্ষকরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছেন।

জানা গেছে, গত ২ জুলাই এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কালিগঞ্জ হাট ডিগ্রী কলেজের ৭ জনসহ মোট ১১ জন নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা আইনগতভাবে ২০২৫ সালের এমসিকিউ (ক) সেটের প্রশ্ন দিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে এই ঘটনার বিষয়ে জানাজানি হলে, তানোর কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেন।

কালিগঞ্জ হাট ডিগ্রী কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ‘২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের যেন কেউ কিছু না জানেনে সেজন্য তানোর কলেজের শিক্ষক মাসিন্দা গ্রামের মামুন স্যার আমাদের শাসন করেছেন।

অবশেষে আমরা নিজেদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে তানোর উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে গিয়ে পুরো বিষয়টি জানিয়ে দিয়েছি।’

সরকারি আব্দুল করিম সরকার কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. মোস্তফা কামাল মন্তব্য করেন, ‘অনিচ্ছাকৃতভাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ২০২৫ সালের এমসিকিউ প্রশ্নপত্র দিয়ে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন। বিষয়টি শিক্ষা বোর্ডে জানানো হয়েছে। আমাকে কেন্দ্র সচিব হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেওয়া হয়েছে।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি আব্দুল করিম সরকার কলেজের সভাপতি নাঈমা খান কালের কণ্ঠকে জানান, ‘বিষয়টি আমি জানতাম না। রবিবার শিক্ষার্থীরা এসে আমাকে জানিয়েছে। এরপর কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের কাছে নিশ্চিত হয়েছি। ভুলক্রমে ২০২৫ সালের এমসিকিউ প্রশ্নপত্র দিয়ে ১১ জন শিক্ষার্থী পরীক্ষা নেওয়া এবং দায়িত্ব অবহেলার কারণে কলেজের অধ্যক্ষ, কেন্দ্র সচিব এবং কক্ষ পরিদর্শক দুইজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কেন্দ্র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য রাজশাহী শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা

টাঙ্গাইলের মধুপুরে মোঃ রাসেল তালুকদার উরফে ''প্রেমা,, নামে তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে এলাকায় ঝরে পড়া পথ শিশুদের নিয়ে স্বপ্নজয়ী নামে একটি পাঠশালা প্রতিষ্ঠা করে এলাকায় এক নজীর স্থাপন করলেন। মানুষ আজ সভ্যতার উন্নত শেখরে আরোহন করলেও সমাজের মানুষগুলো তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে মানুষ হিসাবে মনে করে না। যেখানে তৃতীয় লিঙ্গের লোক গুলো ছিনতাই চাঁদাবাজি বিভিন্ন অপ কর্মে লিপ্ত সেখানে মোহাম্মদ রাসেল তালুকদার ওরফে ''প্রেমা,, স্কুল মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন।
মঙ্গলবার(৭ জুলাই) আমাদের মধুপুর প্রতিনিধি আঃ হামিদ সরেজমিনে প্রেমার উক্ত পাঠশালা পরিদর্শন করেন।
মধুপুর পৌরসভার প্রত্যন্ত নিবিড় এলাকায় চাড়ালজানী, টেকিপাড়া এলাকায় '' স্বপ্ন জয়ী পাঠশালা, নামে তার বিদ্যালয়টি ধীরগতিতে এগিয়ে চলছে, শিক্ষিকা মোসাম্মৎ শিরিন আক্তারের বিশেষ তত্ত্বাবধানে মনমুগ্ধকর পরিবেশে কিশোর কিশোরীরা পাঠদান গ্রহণ করছেন। মোসাম্মৎ শিরীন আক্তার বলেন- অত্র প্রতিষ্ঠানে প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হচ্ছে, সরকার এবং ধনবান ব্যক্তিদের সাহায্য পেলে আমরা আগামী বছর ক্লাস ফাইভ পর্যন্ত পড়াতে চাই।
নিরব নামে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রের সাক্ষাৎকারে বলেন আমি ঝড়ে পড়া শিক্ষার্থী, আমার কোন অভিভাবক নেই এলাকায় ঘুরতাম খেতাম প্রেমা আপা আমাকে ডেকে এনে স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং আমার খাতা-কলম এবং স্কুলের পোশাক পর্যন্ত তিনি দেন।
মোহাম্মদ রাসেল তালুকদার ওরফে প্রেমা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চৈথট্র গ্রামে জন্মগ্রহণ করেন । বাবা মার পঞ্চম সন্তান, তিনি হিজরা হওয়ায় বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়।
তিনি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক স্কুল থেকে অষ্টম শ্রেণী এবং পাকুটিয়া আশ্রম স্কুল থেকে ১৯ ৯৮ সালে এসএসসি পাস করেন।
একান্ত সাক্ষাৎকারে প্রেমা বলেন আমরা তৃতীয় লিঙ্গের লোক সমাজ আমাদেরকে ঘৃণা করে, না পারি সমাজকে কিছু উপহার দিতে, পেটের দায়ে আমাদের মানুষের কাছে হাত পেতে হয়।
অন্য কোন কাজ না করতে পেরে মানুষের কাছে হাত পেতে আমাদের চলতে হয়, আজ আমাদের যে অবস্থা এর জন্য দায়ী কে ?  আমরা তো নিজেরা নিজে থেকেই এটা করি নাই যেটা আল্লাহর মাধ্যমে হয়েছে।
গত ১২ ই জানুয়ারি ২০২২ আমরা তিন বন্ধু প্রেমা, প্রীতি, শিল্পী, উদ্যোগ নিলাম আমরা তো মানুষের মাঝে অবহেলিত, দেখি সমাজ এবং মানুষকে আমরা কিছু উপহার দিতে পারি কিনা সেই উদ্যোগের ফসল ''স্বপ্নজয়ী পাঠশালা,
তিনি বলেন আমি আপনাদের মাধ্যমে সরকার এবং সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমার এই দুইটি প্রতিষ্ঠান চালানো সম্ভব হবে। একটি হচ্ছে স্বপ্ন জয়ী পাঠশালা মধুপুর, আরেকটি প্রতিষ্ঠান আমার গ্রামের বাডী নূরানী মাদ্রাসা সে প্রতিষ্ঠানের হুজুরদের বেতন আমার মাধ্যমেই দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণীতে থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণীতে থাকবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের একটি বৃহৎ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আগামী ১৮ জুলাই হতে চলেছে শুরু। এবারের প্রতিযোগিতা উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। বিষয়টি মঙ্গলবার (৭ জুলাই) নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তাঁরা খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এর আওতায় বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেইনিং দেওয়ার সুযোগ সৃষ্টি করবে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা এই খেলোয়াড়দের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। এর পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও সুনিশ্চিত করা হবে।

সংশ্লিষ্টরা আশাবাদী হয়ে বলেন, এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। আগামী দিনের ক্রীড়া উন্নয়নে এই কর্মসূচিটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

এবারের আসরে মোট আটটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিং পুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।

যদিও মাঠের লড়াই শুরু হবে ১৮ জুলাই, তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়াবোদ্ধারা মনে করছেন, দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৯৪ সদস্য বিশিষ্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি, ২৫ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১১ জনকে সহ-সাধারণ সম্পাদক এবং ১৪ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ছাত্রদল এর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন।

পদপ্রাপ্ত ১২ জন সহ-সভাপতি হলেন-
মোঃ সজীব মিয়া,মোঃ নাইমুল ইসলাম নিরব,মোঃ শাহরিয়ার ফেরদৌস স্মরণ,মোঃ রাকিব আহমেদ,মোঃ আশিকুর রহমান,কাজী মোনায়েম মাহিন,মোঃ আলমগীর,মোঃ সাকিব আল নাইম,মোঃ আহসান হাবিব,মোঃ ওয়াহিদুর জামাল,মেহেদী হাসান,সবুজ কুমার (আদিত্য)

পদপ্রাপ্ত ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মোঃজাকির সরকার জীম,মোঃ ইসমাইল হোসেন,মোছাব্বির হোসেন সাগর,মাহিন আহমেদ,মোঃ সালমান ইমতিয়াজ সাকিব,মোঃ সিফাত আব্দুল্লাহ,মোঃ সুজন মিয়া,মোঃ তারেক হোসেন,তানভীর আহমেদ,শামীম জাহান হিরণ,মোঃ রুহুল আমিন সরকার,মোঃ আশিদুল ইসলাম আশিক,সামছুল আলম সৃজন,মোঃ জাহিদ হাসান,মোঃ সাকিব হোসাইন,শাহনেওয়াজ সিয়াম,সিহাব আহমেদ রায়হান, মোঃ জিহাদ মন্ডল,হাসিবুল হোসেন শান্ত,মোঃ ফারহান ফারুকী,মোঃ সাদিকুল্লাহ রাহি,শরিফুল ইসলাম,মাহফুজ হোসেন,মোঃ ফয়সাল ইকবাল,মোঃ আরিফুল ইসলাম

১১ জন সহ-সাধারণ সম্পাদক হচ্ছেন- মোঃ শাফায়েত হোসেন শুভ,মোঃ শাহরিয়ার অপু,মোঃ মুজাহিদ ইসলাম,মোঃ রাজিব মাহমুদ,শরিফুল ইসলাম,মোঃ শুরুজ্জামান শুভ,মোঃ রাসেল মিয়া,মোঃ ফুয়াদ ইসলাম রাব্বিল,মোঃ আরিফিন রহমান,মোঃ সাইদুল ইসলাম সুমন,মোঃ শাহাজালাল ইসলাম

কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন ৬ জন। তারা হলেন রনক মোহাম্মদ লিখন, তুহিন মিয়া, মোঃ শামীম হোসেন, মোঃ রাকিবুল হাসান সৌরভ, মোঃ রাজু আহমেদ, মোঃ মিনার হোসেন নয়ন

এর আগে, চলতি বছরের শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জহির রায়হান পদ পেয়েছিলেন। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন মোঃ তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রিফাত হোসেন রাফি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, আমারা অত্যন্ত আনন্দিত পূর্ণাঙ্গ কমিটি পেয়ে। রাকিব ভাই,নাসির ভাই মুসা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সকলে পরিক্ষীত, ত্যাগী, যোগ্য ছাত্ররা দায়িত্ব পেয়েছেন। আগামীতে শিক্ষার্থীবান্ধব কাজ এবং শিক্ষার্থীদের স্বার্থে সকল কাজ করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দেশ ও জাতির জন্য নিরলস পরিশ্রম করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোন কাজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলকে পাশে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%