ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে: পার্বত্য প্রতিমন্ত্রী


বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, বন্যাকবলিত পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রোববার (১৯ জুলাই) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত বন্যাদুর্গত মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই সরকার জরুরি খাদ্য সহায়তা ও স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ শুরু করেছে। আগামী আগস্ট মাস থেকে এ ওএমএস কর্মসূচি দেশব্যাপী চালু করা হবে।

আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

তিনি জানান, সরকারের আগাম প্রস্তুতির কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে। ইতোমধ্যে পার্বত্য তিন জেলায় ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল এবং ৬০ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র চালুর পাশাপাশি কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু হয়েছে এবং গবাদিপশুর জন্য বিনামূল্যে খুরা রোগের টিকাও দেওয়া হয়েছে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, যেসব পরিবার এনজিও থেকে ঋণ নিয়ে মাসিক কিস্তি পরিশোধ করছেন, তাদের অন্তত এক মাসের কিস্তি ও সুদ মওকুফের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং তাদের দ্রুত পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। দুর্যোগ মোকাবিলায় সরকার দল-মত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণকে দেশের প্রকৃত মালিক হিসেবে বিবেচনা করে এবং একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে কাজ করছে। পার্বত্য এলাকার উন্নয়নেও সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত 'রেইনবো জাতি' গঠনের লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান

তিন পার্বত্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের ত্রাণ কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে প্রতিমন্ত্রী রোববার খাগড়াছড়ি সফর করেন।

সফরকালে তিনি মহালছড়ির মাইসছড়ি বাজারে বন্যাকবলিত মানুষের জন্য খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে স্বল্পমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি-সংসদীয় আসনের সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফলিকা ত্রিপুরা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাস

স্পেনের সমর্থনে জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


স্পেনের সমর্থনে জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল

২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উপলক্ষে রাজধানী ঢাকায় স্পেনের সমর্থনে একটি বর্ণাঢ্য পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে এ মিছিলটি বের করা হয়, যার নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের সাবেক অনারারি কনস্যুলার, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতি সমর্থন জানাতে, এই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্পেন জাতীয় দলের জার্সি পরিহিত ছিলেন। তাঁরা ঢাকার গুলশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রিয় দলের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় মিছিলের পুরো পরিবেশ স্পেনের জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিছিলে উপস্থিত থাকতে দেখা যায় চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস, এছাড়াও মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা জানান যে, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে, যা তারা দলের রাজনৈতিক পরিচয়ের বাইরে রেখেছে। স্পেনের প্রতি সমর্থন জানাতে তারা এই আনন্দ মিছিলের আয়োজন করেছেন। মিছিল শেষে ড. জালাল উদ্দিন স্পেন দলের জন্য শুভকামনা জানিয়ে বলেন, "বিশ্বকাপ ফুটবল কোটি মানুষের আবেগের জায়গা। সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচের প্রত্যাশা করছি।" খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে আয়োজিত এই মিছিল ঢাকায় উপস্থিত ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। বিভিন্ন স্থান থেকে আগত সমর্থকেরাও এতে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। এই ম্যাচকে কেন্দ্র করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেক ফিলিস্তিনি সমর্থক স্পেনকে সমর্থন করছেন, কারণ তাদের বিশ্বাস—ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থান এই সমর্থনের প্রধান কারণ।

২০২৪ সালের মে মাসে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তখন বলেছিলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া, গাজার মানবিক সংকট নিরসনে ভূমিকা রাখা, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

স্পেন জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ও কোচও গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লামিনে ইয়ামাল এবং ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। ফিলিস্তিনিদের জন্য এসব পদক্ষেপ ফুটবলের গণ্ডি ছাড়িয়ে একটি প্রতীকী গুরুত্ব বহন করছে।

গাজার পঙ্গুদের ফুটবল দল গাজা আল ইরাদা (গাজা ডিটারমিনেশন)-এর প্রধান কোচ হাতেম আল মাগরিবি বলেন, পুরো ফিলিস্তিনি জাতি চায় স্পেন বিশ্বকাপ জিতুক। বলছেন, এই খেলোয়াড়রা তাদের পা বা হাত হারিয়েছে, কিন্তু যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান প্রকাশ করার শক্তি তারা হারায়নি।

এ সময়ে তিনি বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য মিসরের কোচ হোসাম হাসানকেও ধন্যবাদ জানান।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে, তবে গাজাতেও ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলার কারণে টুর্নামেন্টের ম্যাচ দেখা দিন দিন কঠিন হয়ে উঠছে।

সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি বলেন, বিদ্যুৎ থাকলেই কেবল মানুষ খেলা দেখতে পারে। কিন্তু জ্বালানির সংকট ও অতিরিক্ত দাম এর কারণে জেনারেটরও চালানো সম্ভব হচ্ছে না। এর মূল্য সাধারণ ফিলিস্তিনিরা দিচ্ছেন।

যুদ্ধের কারণে প্রায় হারিয়ে যাওয়া ক্রীড়া পরিবেশ কিছুটা ফিরিয়ে আনতে গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ উপলক্ষে প্রদর্শনী ম্যাচের আয়োজন করছেন আল-আফিফি। বর্তমানে এটিই গাজা উপত্যকার একমাত্র সচল ফুটবল ক্লাব, যেখানে খেলোয়াড়রা অনুশীলন ও খেলতে পারেন।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে গেলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


প্রতিরক্ষা বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে গেলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

কানাডার ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলস্বরূপ, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার পরিকল্পনা ব্যাহত হয়েছে। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের খারাপ বায়ুর গুণমান ও অবস্থার জন্য শেইনবাম-এর সফরের পরিকল্পনা বিঘ্নিত হয়েছে।

কানাডার সাম্প্রতিক দাবানলের ফলে সৃষ্টি হওয়া ধোঁয়ার কারণে নিউ ইয়র্কের আকাশ আচ্ছন্ন হয়ে যাওয়া জন্য কানকুন থেকে নিউ ইয়র্কগামী শেইনবামের ফ্লাইট প্রথমে দুই ঘণ্টা বিলম্বিত হয় এবং পরে তা সম্পূর্ণ বাতিল করা হয়। মেক্সিকো সরকারের তথ্যমতে, তার পরিবর্তে প্রেসিডেন্ট মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিমানে চড়ে শনিবার রাতের দিকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিতব্য ফাইনালে উপস্থিত থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি অপ্রত্যাশিত আমন্ত্রণ পেয়েছিলেন শেইনবাম। তিনি সেখানে বিশ্বকাপের তৃতীয় আয়োজক দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে থাকা নিয়ে আশা প্রকাশ করেছিলেন।

বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের মধ্যে টানাপড়েন বিদ্যমান। এখন পর্যন্ত বিশ্বকাপকে কেন্দ্র করে শেইনবাম ও ট্রাম্পের মধ্যে মাত্র একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত ড্র-এর সময়ের পরে তাদের আর দেখা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০১০–এর সঙ্গে ২০২৬-এর অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জিতবে স্পেন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


২০১০–এর সঙ্গে ২০২৬-এর অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জিতবে স্পেন?

ফুটবলের সঙ্গে কুসংস্কার কিংবা অদ্ভুত কাকতালীয় ঘটনার সম্পর্ক নতুন নয়। সমর্থক শুরু করে ফুটবলার, কোচ— অনেকেই মনে করেন, কিছু ঘটনা যেন ভাগ্যের ইঙ্গিত বহন করে। তাই বড় কোনো টুর্নামেন্টে অতীতের স্মৃতি যখন বর্তমানের সঙ্গে মিলে যায় তখন সেটি মুহূর্তেই আলোচনার বিষয় হয়ে ওঠে।

২০২৬ বিশ্বকাপে স্পেনকে নিয়ে ঠিক এমনই একটি আলোচনার শুরু হয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের ইতিহাসের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জিতেছিল ‘লা রোহা’। এখন ১৬ বছর পর ২০২৬ বিশ্বকাপে আবারও ২০১০ বিশ্বকাপের কিছু মিল দেখা যাচ্ছে। যদিও মাঠের পারফরম্যান্সে এসব কাকতালীয় ঘটনার কোনো প্রভাব না থাকলেও, শিরোপা স্বপ্নে নতুন করে আশার রসদ জোগাচ্ছে এসব ঘটনা।

উদ্বোধনী ম্যাচে একই দেশ, একই তারিখ:

২০১০ বিশ্বকাপ শুরু হয়েছিল ১১ জুন, যেখানে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে, ২০২৬ বিশ্বকাপও আবার শুরু হয়েছে ১১ জুনেই এবং উদ্বোধনী ম্যাচেও একই দুই দল খেলেছে। শুধুমাত্র স্বাগতিক ও সফরকারী দলের অবস্থান পাল্টে গেছে।

আবারও ‘গ্রুপ এইচ’-এ স্পেন:

২০১০ সালে স্পেন বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করেছিল ‘গ্রুপ এইচ’- থেকে। ২০২৬ সালের ড্রতেও তাদের অবস্থান একই গ্রুপে। ফলে অনেক সমর্থক এটিকে শুভ লক্ষণ হিসেবে দেখছেন।

ইউরোপের চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপে:

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যাওয়ার আগে স্পেন ছিল ২০০৮ ইউরো চ্যাম্পিয়ন। এবারও তারা বিশ্বকাপে এসেছে ইউরোপের বর্তমান সেরা দল হিসেবে, কারণ তারা ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে।

বিশ্বকাপের বছরেই রিয়াল মাদ্রিদে মরিনহো:

২০১০ সালে স্পেনের বিশ্বজয়ের ঠিক আগে হোসে মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন। ২০২৬ সালেও বিশ্বকাপের বছরেই আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে এসেছেন এই পর্তুগিজ কোচ। এটিও আলোচনার অন্যতম এবং বড় বিষয় হয়ে উঠেছে।

শেষ ষোলোতে আবারও পর্তুগালকে ১-০ ব্যবধানে হারানো:

২০১০ বছরের বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্পেন। কাকতালীয়ভাবে ২০২৬ সালেও একই পর্যায়ে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে এবং ফলাফলও একই, ১-০ ব্যবধানে স্পেনের জয়।

আবারও বার্সেলোনা-নির্ভর স্প্যানিশ দল:

২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের আটজন খেলোয়াড় ছিলেন বার্সেলোনার। ২০২৬ সালের স্কোয়াডেও বার্সেলোনার ঠিক আটজন প্রতিনিধি রয়েছেন— জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস এবং লামিনে ইয়ামাল। দুই সময়ের দলই প্রায় একইভাবে গড়ে উঠেছে বার্সেলোনা-ভিত্তিক কাঠামোর ওপর।

বিশ্বকাপে আবারও শাকিরার উপস্থিতি:

২০১০ বিশ্বকাপ মানেই শাকিরার ‘ওয়াকা ওয়াকা’— যা আজও ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় বিশ্বকাপ সংগীত। ২০২৬ আসরেও শাকিরা ফিরেছেন নতুন গান ‘দাই দাই’ নিয়ে। ফলে অনেকের কাছে এটিও ২০১০ সালের স্মৃতিকে ফিরিয়ে আনার আরেকটি কাকতালীয় ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%