০৩:৩৫ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপির রাজনীতির প্রধান শক্তি হচ্ছে জনগণ। জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বর্তমান প্রধানমন্ত্রীও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
শনিবার (২২ আগস্ট) মোকামতলা উপজেলার নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ৭ নভেম্বর স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন: দুলু
প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা আমাদের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা। তাদের আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
মানুষের প্রত্যাশা এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
সভায় নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগ নেতা হাফিজ আহমেদ আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন