০৭:২৩ পি.এম
ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসনে নিঃশর্ত ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন পরিকল্পনা জোরদার করেছেন। সরকারের কার্যক্রম সমাজে সুস্থ, সুন্দর ও প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে তাঁর সুযোগ্য নেতৃত্বে।
আজ শনিবার উপজেলার কেরানীগঞ্জ মডেল টাউনে ‘কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান
গয়েশ্বর চন্দ্র বলেন, প্রতিবন্ধী শিশুরা জন্মগত বা প্রাকৃতিক কারণে শারীরিকভাবে সীমাবদ্ধতার শিকার। তবে তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত চিকিৎসা সেবার মাধ্যমে সমাজের মূলধারায় নিয়ে আসার সক্ষমতা অর্জন করাতে হবে।
ব্যবসায়ী ও সামর্থ্যবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক দায়িত্ববোধ থেকে এই মহৎ কাজে সহায়তা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’
এ বিষয়ে সংবাদমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবসময় নীতি অক্ষুণ্ণ রেখে ইতিবাচক সংবাদ পরিবেশন করা উচিত। চমক সৃষ্টি বা অহেতুক বিতর্কের চেয়ে সমাজের ভালো দিকগুলো তুলে ধরলে অন্যরা কল্যাণমূলক কাজে উৎসাহিত হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন মাস্টার, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আহসান উল্লাহ চৌধুরী, কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ডা. মো. জাকির হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ নগর খানপুর গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন