১০:৪০ এম
বিশ্বজুড়ে সঙ্গীত জগতে এক দশক পূর্ণ করেছে জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’। ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াইজি এন্টারটেইনমেন্ট’ ১০ বছর উদযাপনে ভক্তদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।
কিন্তু, এতো কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও শনিবারের (৮ আগস্ট) ওই আয়োজনে শুধুমাত্র ৪০ জন ভক্ত অংশ নেওয়ার সুযোগ পাবেন—এমন ঘোষণায় ভক্তদের মাঝে তীব্র অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছে।
ওয়াইজি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক দশক ধরে ব্যান্ডটিকে সমর্থন করা অনুরাগী বা ‘ব্লিংক’দের ধন্যবাদ জানাতেই এই উদ্যাপনমূলক অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?
কিন্তু, আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে ৪০ জনের সীমাবদ্ধতা থাকায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ভক্তদের মধ্যে অনেকের মতে, আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি ব্যান্ডের ১০ বছর পূর্তির আয়োজনের জন্য এই সংখ্যা অত্যন্ত অপ্রতুল।
আয়োজনের আকার নিয়ে চলমান বিতর্ক থাকলেও, মাইলফলক ছোঁয়ার এই বিশেষ দিনে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা শেয়ার করেছেন ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় সদস্য জেনি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে দেখতে দেখতে ১০ বছর কেটে গেল। এই দীর্ঘ যাত্রায় আমি বুঝেছি, সবসময় এমন কিছু মানুষ ছিলেন যারা আমাকে বিশ্বাস করেছেন এবং উৎসাহ দিয়েছেন। তাদের এই ভালোবাসাই আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।’
জেনি আরও বলেন, অনুরাগী ও সহ-সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানাচ্ছেন, যার সাহায্যে এক সময়ের দেখা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়েছে। ব্যান্ডের বাকি তিন সদস্য—জিসু, রোজে ও লিসার কথা উল্লেখ করে জেনি বলেন, ‘১০ বছর পর ধন্যবাদ কথাটি আগের চেয়ে অনেক বেশি অর্থবহ মনে হচ্ছে। সুন্দর এই পথচলায় আমার সঙ্গ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন