০৩:০৮ পি.এম
গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনার প্রথমে, শুক্রবার (২৪ জুলাই) রাতে স্থানীয় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরিশালে পুলিশ লাইন্সের সামনে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল
নিহতদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং এবই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।
এসআই শামীম আল মামুন জানান, একটি মোটরসাইকেল নিয়ে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুথী দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য নিহত হন। এতে মোটরসাইকেলে থাকা উজ্জ্বল ও ফয়সাল মারাত্মকভাবে আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মারাত্মক আহত অবস্থায় উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর এবং ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও জানালেন, নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: রূপগঞ্জে অযত্নে নষ্ট হচ্ছে পৌরসভার মূল্যবান যন্ত্রপাতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন