প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে এই মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে স্থানীয় হাইস্কুল মোড়ে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ জালাল। বক্তৃতা দেন ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু, ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু, এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
বক্তাগণ তাদের বক্তব্যে জানিয়েছেন, মাদকের ছোবল থেকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে তারা মাদক বিক্রেতাদের অবিলম্বে মাদক বিক্রি বন্ধ করার আহবান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন