প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের অন্যতম বৃহৎ গুণগত ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি ও ধারাবাহিক উন্নয়নভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন ‘৫১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস (আইসিকিউসিসি-২০২৬)’ গত ১৮ নভেম্বর শুরু হয়ে আজ শুক্রবার শেষ হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নের জন্য কিউসিসি’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) যৌথ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৬টি দেশ ও অঞ্চলের প্রায় ৮০০টি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) দল এবং ৮ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১৪১টি দল সরাসরি এবং ৬৫২টি দল ভার্চুয়াল মাধ্যমে তাদের উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক এবং বিএসটিকিউএমের উপদেষ্টা ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন।
মোহাম্মদ হাতেম উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন যে, এ সম্মেলন বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
এবারের সম্মেলনের একটি বিশেষ আকর্ষণ হলো ৩৬টি উপস্থাপনা হলের নাম বিশ্বখ্যাত কোয়ালিটি পথিকৃৎ ও গুণগত গুরুদের নামে নামকরণ করা হয়েছে। এসব হলে প্রায় ৭৯৩টি দল তাদের উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করছে।
সম্মেলনের অংশ হিসেবে ইউএপি ক্যাম্পাসে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস, গুণগত উন্নয়ন, নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং সাংগঠনিক উৎকর্ষবিষয়ক প্রায় ৭৯৩টি উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এসব উপস্থাপনা মূল্যায়ন করেন দেশি-বিদেশি প্রায় ১০০ জন বিচারক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন