ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের


দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ঘোষণা করেছেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, উন্নয়নের প্রধান বিবেচ্য বিষয় নাগরিক স্বার্থ হবে, রাজনৈতিক পরিচয় নয়। একই সঙ্গে তিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও করেন।

সোমবার ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিক নগর এলাকায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।

আরও পড়ুন: আলা হযরতের দর্শন সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে জরুরি: কনফারেন্সে বক্তাদের মতামত

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা নিয়েছে, তিনি বলেন। প্রশাসক হিসেবে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব ছিল বলেও তিনি উল্লেখ করেন।

মো. শফিকুল ইসলাম খান বলেন, একার পক্ষে কোনো উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কোরবানির ঈদে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের সাফল্যের কথাও তুলে ধরেন প্রশাসক। নগরবাসী নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলেছেন এবং সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত তা অপসারণ করায় এবার নগরে দুর্গন্ধ সৃষ্টি হয়নি, এতে নগরবাসী স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।

প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। তাই আমাদের লক্ষ্য হবে, সবার অংশগ্রহণে একটি সমন্বিত ও উন্নত ওয়ার্ড তৈরি করা।

আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?

অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা টাঙ্গাইল

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে

০৩/০৮/২০২৬ ইং, সোমবার, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় আঠাবাড়ি চারান বাজার সহ আশেপাশের খাল এবং বিলগুলোতে সমস্ত জাল জব্দ করা হয়। দোকান থেকেও জাল জব্দ করা হয়। দোকানদারের বাড়ি থেকেও কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন কালিহাতীর মৎস্য কর্মকর্তা, ইউ এন ও। পুলিশ এবং আনসার বাহিনী সকল জাল থানায় নিয়ে এসে অফিসের সম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় তের লক্ষ টাকার মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

ব্যারিস্টার জাইমা রহমান গত রবিবার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে লাইসেন্স নিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাইমা রহমান বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশ নেন। কেন্দ্রে আসার আগে, সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী বা কর্মকর্তাদের অনেকেই তার উপস্থিতি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্যান্য প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে সমস্ত আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ওপর দলবেঁধে হামলা, আহত ৫ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


পুলিশের ওপর দলবেঁধে হামলা, আহত ৫ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঝগড়া থামাতে গিয়ে পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এতে আহত পুলিশ সদস্যের সংখ্যা চার।

গত রবিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন বাঞ্ছারামপুর থানার পুলিশ কনস্টেবল মো. ফরহাদ হোসেন, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। এর সঙ্গে রেজন মিয়া নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর চিকিৎসার জন্য আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন মন্তব্য করেন, ২৯ জুলাই মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলীর (রা.) বার্ষিক ওরশ শুরু হয়। উক্ত ওরশে স্থানীয় মনির হোসেন নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রেজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুতের সংযোগ ভাড়া নিয়েছিলেন। রবিবার রাতে বিল পরিশোধ নিয়ে মনির ও রাজন মিয়ার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

জেনারেটর চালক রেজন মিয়া বলেন, ওরশে মামুন বাহিনীর ৮/১০ জন মদ খেয়ে পুলিশের উপর হামলা করে। পুলিশ সদস্যদের রক্ষা করতে গেলে আমাকেও বেদম মারধর করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার সূত্র জানায়, পুলিশের ওপর হামলা ও আহত হওয়া ঘটনায় ১৫ জনকে এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপরাধীরা পালিয়ে রক্ষা পাবে না। পুলিশ এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে।

ওরশ কমিটির সভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। নেশা করে পুলিশের উপর হামলা, এটি অগ্রহণযোগ্য। পুলিশ তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

অভিযুক্ত একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা ব্যারাজ শুধুমাত্র অবকাঠামো নয়, এটি সমন্বিত পানি ব্যবস্থাপনার একটি অংশ: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


পদ্মা ব্যারাজ শুধুমাত্র অবকাঠামো নয়, এটি সমন্বিত পানি ব্যবস্থাপনার একটি অংশ: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের পদ্মা ব্যারাজের উন্নয়ন পরিকল্পনা দেশের প্রযুক্তি এবং জনগণের বাস্তব চাহিদার ভিত্তিতে তৈরি হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি জানিয়েছেন, পদ্মা ব্যারাজকে শুধুমাত্র একটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হিসেবে না দেখে, বরং এটি পরিবেশ, জনগণ এবং নদীকে সমন্বয় করে গড়ে ওঠা একটি সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে ভাবা উচিত।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘পদ্মা ব্যারাজ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। এই নীতিসংক্রান্ত সংলাপের আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ)।

ড. তিতুমীর দেশের পানি সম্পদ ব্যবস্থাপনার ইতিহাস এবং রাজনৈতিক সদিচ্ছার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ১৯৭৭ সালে গঙ্গা চুক্তির মাধ্যমে নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রথম বাস্তবসম্মত ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তবে পরে দীর্ঘদিন এ খাতে স্থবিরতা সৃষ্টি হয়েছিল। তিনি যোগ করেন, ২০২৬ সালে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন একটি যাত্রার সূচনা করেছে।

তিনি বলেন, স্থানীয় জনগণের দাবি ও পরিবেশগত বাস্তবতা বিচার করে প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনায় প্রকল্পের নকশায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

ড. তিতুমীর বাংলাদেশের ভূগোল হিসেবে ভাটির দেশের বাস্তবতা তুলে ধরে বলেন, উজানের নদীগুলোতে বর্তমানে প্রায় ৯৪২টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো বিদ্যমান। এ সময়ে বাংলাদেশকে ভাটির দেশের ন্যায্য হিস্যা ও আন্তর্জাতিক অধিকার আদায়ের জন্য সুনির্দিষ্ট তথ্যসহ এগোতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক আইনের আলোকে ন্যায়বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমেই সরকারের নীতি-কৌশল নির্ধারণ করা হবে।

তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক সরকার হিসেবে নাগরিক সমাজ এবং বিশেষজ্ঞদের গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় ইতিবাচকভাবে গ্রহণ করে।

গোলটেবিল আলোচনায় জানানো হয়, পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে প্রায় ২,৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা শুষ্ক মৌসুমে পানির সংকট কমাতে সহায়তা করবে। একইসঙ্গে প্রকল্পটি থেকে প্রায় ১১৩ মেগাওয়াট পরিবেশবান্ধব জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ব্যারাজকে কেন্দ্র করে সাতটি আধুনিক ও পরিবেশবান্ধব টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশগত সংকটের কথা উল্লেখ করে ড. তিতুমীর বলেন, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে লবণাক্ততা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং সুপেয় পানির প্রবল সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, মিঠা পানির প্রবাহ বাড়িয়ে সুন্দরবনের ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্র, বনাঞ্চল এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকারের অগ্রাধিকার রয়েছে। এছাড়া গড়াই, মাথাভাঙা, মধুমতি, চন্দনা ও ইছামতী নদী ব্যবস্থার পুনরুজ্জীবনের মাধ্যমে যশোরের ভবদহসহ বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনাও রয়েছে।

কৃষি ও অর্থনীতিতে প্রকল্পটির সম্ভাব্য প্রভাব সম্পর্কে তিনি বলেন, পদ্মা ব্যারাজের মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ৪৬ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার সম্ভাবনা রয়েছে। এতে দেশের খাদ্য নিরাপত্তা আরো শক্তিশালী হবে। প্রকল্পের জাতীয় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদানও প্রায় শূন্য দশমিক ৫ থেকে ১ শতাংশ হতে পারে।

এ প্রকল্পটি ২০৩৩ সালে সম্পূর্ণ শেষ হওয়ার কথা, তবে ২০২৯ সালের মধ্যে প্রথম ধাপের কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকীর সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রকল্পের কারিগরি, পরিবেশগত এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক, পানি বিশেষজ্ঞ এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%