প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য গণপরিবহন ব্যবহারে সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত বিআরটিসির প্রতিটি বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আওতায় চলাচলকারী নিজস্ব বাসের পাশাপাশি বিআরটিসি থেকে ভাড়া করা দ্বিতল বাসেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসন রাখা হবে। প্রতিটি বাসে এই শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দুটি আসন বরাদ্দ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। বিশেষ করে বাসচালক ও সহকারীদের এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে বলা হয়েছে।
এদিকে, এই সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার এবং পরিবহন পুলের চালক ও সহকারীদের কাছে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন