প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২৪ এর জুলাই
ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেছেন সৈয়দপুরের যুবদল নেতা রাজিব আহসান চৌধুরী (পাপ্পু), যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক। ২৭ নভেম্বর, শহরের হাতিখানা কবরস্থানে তিনি সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে, রাজিব আহসান চৌধুরী পাপ্পু মন্তব্য করেন, শহীদ সাজ্জাদ গণঅভ্যুত্থানে জীবন দিয়ে প্রমাণ করেছেন যে, “আমড়া ফ্যাসিস্টের কবল থেকে মুক্তি পেয়েছি।” তিনি উল্লেখ করেন, শহীদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও বর্তমানে আবারও ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। রাজিব বলেন, তারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তবে যুবদল তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।
তিনি আরও বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে যুবদল রাজপথে রয়েছে। রাজিব আহসান চৌধুরী বলেন, “যেখানেই আওয়ামী লীগের ষড়যন্ত্র হবে, সেখানেই প্রতিরোধের ঢাল হিসেবে থাকবে যুবদল।” তিনি দেশ ও জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় শহীদ সাজ্জাদ হোসেনের পিতা মো. আলমগির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন মেনন, সৈয়দ নাদিম রেজা, আব্দুস সাত্তার বকুল, খালিদ হাবিব, পৌর যুবদলের আহবায়ক কামরান উদ্দিন, যুবদল নেতা মাহ্ফুজ রেজা, সালাম রেজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ২৪ সালের ৫ আগস্ট ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র সৈয়দপুরের সাজ্জাদ হোসেন। পরে, তিনি সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর সৈয়দপুরের সমাবেশ ও মিছিল সফলের লক্ষ্যে প্রস্তুতি সভায় অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন