প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হুথিদের সম্পদ জব্দ রাখা এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
যুক্তরাজ্যের উত্থাপিত প্রস্তাবটি আনুষ্ঠানিক ভোটাভুটি ছাড়াই ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, ইয়েমেনে হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং তারা সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যা তীব্র নিন্দার যোগ্য। একই সঙ্গে, অবিলম্বে ও নিঃশর্তভাবে সব ধরনের শত্রুতা বন্ধের দাবি জানানো হয়েছে।
জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ মন্তব্য করেছেন যে, হুথিদের ‘বেপরোয়া হামলা’ মোকাবিলায় নিরাপত্তা পরিষদের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে। তিনি বলেন, ইয়েমেন, সৌদি আরব এবং বৃহত্তর অঞ্চলে হুথিদের হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিষদ যে প্রতিশ্রুতিবদ্ধ, এই সিদ্ধান্ত তারই বহিঃপ্রকাশ।
সূত্র: গালফ নিউজ
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন