প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভিডিওটি তার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের।
আজ সোমবার, তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। মোনামি পোস্টে উল্লেখ করেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
পোস্টে মোনামি জানান, একটি বন্ধুর শেয়ার করা ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। তিনি সেই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেছিলেন। তার ধারণা ছিল, এটি বন্ধু তালিকার মানুষের কাছে ব্যক্তিগত পোস্ট হিসেবে নিরাপদ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে যাওয়ায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, “হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।”
তিনি বলেন, বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য - এমন ধারণার ভিত্তিতে তিনি প্রশ্ন তোলেন।
নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, সে আশঙ্কা তার ছিল। তবে তিনি এতে বিচলিত হননি। কারণ, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের। পোস্টে তিনি আরো লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তার আনন্দ প্রকাশের একটি মাধ্যম।
পোস্টের শেষে তিনি লেখেন, “একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন