প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার বসুন্ধরা শুভসংঘের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা দুই দিনব্যাপী চলবে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বুথ স্থাপনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৬ ও ১৭ নভেম্বর এই সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। এ সময় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থী এই সংগঠনের সদস্য হওয়ার সুযোগ পাবেন।
সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সংগঠনটির সদস্য মুক্তা আক্তার মন্তব্য করেন, ‘সমাজের জন্য ইতিবাচক কিছু করার আগ্রহ থেকেই বসুন্ধরা শুভসংঘের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের আরো বেশি শিক্ষার্থী এ সংগঠনের সঙ্গে যুক্ত হোক। তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব। সে লক্ষ্যেই নতুন সদস্য সংগ্রহের এ উদ্যোগ।’
সংগঠনটির সাধারণ সম্পাদক আল ফারাবী বলেন, ‘তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্তে ভালো কাজের মাধ্যমে শুভসংঘের কার্যক্রম ছড়িয়ে পড়ুক। শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগঠনটি আরো শক্তিশালী হবে বলে আশা করছি।’
শাখাটির সভাপতি আলফাজ উদ্দিন টনিক বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম আরো গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যেই নতুন সদস্য সংগ্রহ শুরু করেছি। আমরা চাই, শিক্ষার্থীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিক। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সমাজের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন