০৪:৪৯ পি.এম
বাংলাদেশ-ভারত সম্পর্ককে সুদৃঢ় করার জন্য একটি 'ফ্রেশ স্টার্ট' অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাঁর অফিসকক্ষে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে দুই দেশই একে অপরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে একটি নতুন সূচনার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
সাক্ষাৎকালে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও বলেন, দু’দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে, যা সম্মিলিত সহযোগিতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আলাপ-আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হলে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এবং জানান, আমরা শুধু ভৌগোলিক সীমানা ভাগাভাগি করি না; বরং সমৃদ্ধির স্বপ্নও ভাগ করে থাকি।
গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ইস্যু থাকাটা গণতন্ত্রের সৌন্দর্য; ইস্যু না থাকলে প্রকৃত গণতন্ত্র হয় না। তবে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে দুই দেশের জনগণের একটাই মূল প্রত্যাশা— একটি সুদৃঢ় ও চমৎকার সম্পর্ক গঠন করা, যা উভয় পক্ষের জন্য কল্যাণকর পরিবেশ তৈরি করবে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যে সমাধানের জন্য আলোচনা ও কূটনৈতিক উপায়ের প্রয়োজন রয়েছে; এমন কোনো জটিল সমস্যা নেই। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদী।
বৈঠকে মন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করেন, বিদ্যমান বন্দি বিনিময় ও এক্সট্রাডিশন চুক্তির আওতায় শেখ হাসিনা ও ভারতে অবস্থানরত সকল চিহ্নিত পলাতক অপরাধীদের বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ফেরত পাঠাতে। এছাড়া শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত দেয়ার অনুরোধ জানান তিনি।
হাইকমিশনার জানান, ভারতের পক্ষ থেকে আইনগত পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ধর্মমন্ত্রীর আহ্বান: দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন