প্রিন্ট এর তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ০৪:৪২ এম || প্রকাশের তারিখঃ ৯ই জুলাই, ২০২৬ইং; ০৮:১৭ পি.এম
কলাপাড়ায় মৎস্য কর্মকর্তার অপসারন ও বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান
পটুয়াখালীর কলাপাড়ায় করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন - এ স্লোগান নিয়ে মৎস্যজীবীরা অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য সম্পদ সংরক্ষণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে বৃস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা, মিজানুর রহমান ও বিভিন্ন এলাকার জেলেরা।
এসময় বক্তরা বলেন, অবৈধ ট্রলিং বোর্ড বন্ধ সহ কলাপাড়ায় কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারণ দাবি করেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জান বলেন, মৎস্যজিবীদের স্মারকলিপি পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করেছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"