ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে রাজধানীতে প্রাণ গেল লাইনম্যানের


অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে রাজধানীতে প্রাণ গেল লাইনম্যানের

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের। শনিবার (১১ জুলাই) দুপুরের আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তার সহকর্মী ও স্বজনরা হায়দার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

 

মৃত হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার বোনজামাতা শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কোম্পানিতে একসঙ্গে চাকরি করেন। হায়দার ছিল সহকারী লাইনম্যান। তারা বেশ কয়েকজন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন।

 

কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে যান। পরে অন্য সহকর্মীদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

 

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। তার বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি উত্তর বাড্ডায় বাস করতেন।

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বনানী থানা তদন্ত করছে।

আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

দক্ষিণ ফ্লোরিডার অত্যন্ত ব্যস্ত পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর। গত বৃহস্পতিবার থেকে পুরোনো নামফলক সরিয়ে নতুন ব্র্যান্ডিংয়ের কাজটি শুরু করেছে কর্তৃপক্ষ। একই দিন সকালে নতুন নামধারী বিমানবন্দরে প্রথম অবতরণ করে ট্রাম্প অর্গানাইজেশন মালিকানাধীন বোয়িং ৭৫৭ উড়োজাহাজ ট্রাম্প ফোর্স ওয়ান।

নতুন নাম ইতোমধ্যে কার্যকর হয়েছে কিন্তু আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী এর তিন অক্ষরের অফিশিয়াল কোড আগামী ১৮ আগস্ট থেকে পরিবর্তিত হবে। বর্তমান পিবিআই কোডের পরিবর্তে নতুন কোড হবে ডিজেটি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের সই করা একটি বিশেষ আইনের মাধ্যমে এই নাম পরিবর্তন কার্যকর করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নামফলক স্থাপন, ব্র্যান্ডিং এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত পরিবর্তনের জন্য প্রায় ৫৫ লাখ মার্কিন ডলার ব্যয় হবে।

উদ্বোধনের দিন ট্রাম্প ফোর্স ওয়ানে করে বিমানবন্দরে পৌঁছান ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। ট্রাম্প পরিবার পাম বিচের মার এ লাগো বাসভবনে যাতায়াতের জন্য নিয়মিতভাবে এই বিমানবন্দর ব্যবহৃত করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এরিক ট্রাম্প উল্লেখ করেছেন, "দেশের জন্য ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি অবদান আর কেউ রাখেনি।" একটি ছেলে এবং এই বিমানবন্দরের নিয়মিত ব্যবহারকারী হিসেবে তার বোর্ডিং পাসে ডিজেটি আদ্যক্ষর দেখতে তিনি গর্ববোধ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে চলতি বছরের শুরুতে বিমানবন্দর থেকে মার এ লাগো পর্যন্ত সড়কের একটি অংশের নাম পরিবর্তন করে ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড রাখা হয়েছিল।

নিজের নামের ওপর বিমানবন্দরের নামকরণকে তিনি বড় একটি সম্মান হিসেবে উল্লেখ করেছেন, যেটি ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর আখ্যা দিয়ে পাম বিচের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যদিও সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। সিনসিনাটিগামী যাত্রী কিগান কলেট বলেছেন, "শেষ পর্যন্ত এটি একটি বিমানবন্দরের নাম মাত্র।" তার মতে, এটি মূল সমস্যা থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরানোর একটি রাজনৈতিক উদ্যোগ।

একই দিনে টেনেসির ড্যান্ড্রিজ শহরে আই ৪০ সেতুর নামও পরিবর্তন করে ডোনাল্ড জে. ট্রাম্প সেতু রাখা হয়েছে। অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, ইউএস সিনেটর মার্শা ব্ল্যাকবার্নসহ একাধিক শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের নির্বাচনে এই এলাকাটি ডোনাল্ড ট্রাম্প ৮২ শতাংশ ভোট পেয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যালান্ডের জনপ্রিয়তায় পেরুতে বাড়ছে ছবি সম্বলিত টি-শার্টের চাহিদা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


হ্যালান্ডের জনপ্রিয়তায় পেরুতে বাড়ছে ছবি সম্বলিত টি-শার্টের চাহিদা

হালান্ডের ছবি সম্বলিত শার্ট কিনছে দুই তরুণী, ছবিটি রয়টার্সের। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হচ্ছে নরওয়ে-ইংল্যান্ড। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে উড়ছে এই স্ক্যান্ডিনেভিয়ার দেশটি।

এই জয়ের ম্যাচে দুটি গোলই করেছেন নরওয়ের গোলমেশিন হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ বিশ্বজুড়ে ভক্ত-সমর্থক বেড়ে গেছে এই তরুণ তারকার। ল্যাটিন আমেরিকাতে পৌঁছে গেছে হালান্ডের জোয়ার।

কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে বেড়েছে নরওয়ের জার্সি ও টি-শার্টের চাহিদা। পেরুর লিমা শহরের একটি দোকানে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের ছবি সম্বলিত টি-শার্ট বিক্রি হচ্ছে। বিশ্বকাপে তার পারফরম্যান্স এবং সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া আলোড়ন তার ছবিযুক্ত পণ্যের চাহিদা বৃদ্ধি করেছে, যা বয়টার্সের খবর।

বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৩টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। যদি তারা কেইনদের হারাতে পারে তবে তারা বিশ্বকাপে প্রথমবারের মত সেমিফাইনালে উঠবে। জমজমাট লড়াইয়ে দেখা যাবে ইংলিশ তারকা কেইন ও নরওয়ের গোলমেশিন হালান্ডের দ্বৈরথ। গোটা ফুটবল বিশ্ব এই হাইভোল্টেজ লড়াইটি দেখার জন্য মুখিয়ে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

 গত রাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছালো স্প্যানিশরা। ২০১০ সালে তারা প্রথম এবং শেষবার বিশ্বকাপের সেমিতে উঠেছিল। ঐ আসরেই প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়ী হয়েছিল তারা।

২০০৬ সালে শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে টানা নয়টি ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন। এর মধ্যে ৭টি ম্যাচে জয় এবং ২টিতে ড্র করেছে তারা। ড্র হওয়া দুই ম্যাচে টাইব্রেকারে হারে স্প্যানিশরা। টাইব্রেকারে নির্ধারিত ম্যাচগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘ড্র’ হিসেবে গণ্য করা হয়।

ফুটবলের সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা ৩৬টি ম্যাচে অপরাজিত রয়েছে। ২৭টি ম্যাচে জয় এবং ৯টি ম্যাচে ড্র করেছে স্পেন। তাদের আগে ২০০৭-০৯ এবং ২০১৮-২১ পর্যন্ত দু'বার ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছিল।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে, বদলি খেলোয়াড় হিসেবে একাধিক নকআউট ম্যাচে জয়সূচক গোল করার রেকর্ডটি গড়েছেন মিকেল মেরিনো। গত ৬০ বছরের মধ্যে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে ৮৭ মিনিটের পর দু’বার জয়সূচক গোল করেছেন তিনি।

বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বদলি খেলোয়াড় হিসেবে একাধিক গোল করা স্প্যানিশ পুরুষ খেলোয়াড়দের তালিকায় বর্তমানে মেরিনোর নাম যুক্ত হয়েছে আলভারো মোরাতা ও ফার্নান্দো মোরিয়েন্তেসের পাশে।

এদিকে, সব ধরনের প্রতিযোগিতায় স্পেনের বিপক্ষে টানা ১২টি ম্যাচে জয়হীন রয়েছে বেলজিয়াম। এর মধ্যে শেষ ছয় ম্যাচে তারা পরাজিত হয়েছে।

বিশ্বের দ্বিতীয় দল হিসেবে স্পেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অনূর্ধ্ব-২০ বছর বয়সী লামিন ইয়ামাল ও পাও কুবার্সিকে খেলিয়েছে। এর আগে ১৯৫৮ সালে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলেছিলেন পেলে ও আলতাফিনি অনূর্ধ্ব-২০ বছর বয়সে।

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের ষষ্ঠ ম্যাচটি খেললেন ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এটিই বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড।

বিশ্বকাপের ৬৪৯ মিনিট গোল হজম না করার বিশ্ব রেকর্ডের মালিক স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের পর এখন স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে গোল করলো।

এর আগে ফিফা বিশ্বকাপে দীর্ঘ সময় গোল হজম না করার রেকর্ডটি ছিল ইতালির গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গারের দখলে। তিনি টানা ৫১৭ মিনিট কোনও গোল হজম করেননি।

এই আসরে এখন পর্যন্ত স্পেন ১১ গোল করেছে। ১৯৮৬ বিশ্বকাপেও ১১টি গোল করেছিল তারা। এখন পর্যন্ত বিশ্বকাপের যে কোনো আসরে এটি স্পেনের সর্বাধিক গোল করার রেকর্ড। ২০১০ সালে বিশ্বকাপের জয়ের আসরে স্প্যানিশরা ৮ গোল করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের সরকার ভোট চুরি করে ক্ষমতায় ছিল। আর এই সরকার ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষমতায় এসেছে। তাই এখন পর্যন্ত বিএনপি সরকার কোনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না।

শনিবার বিকেলে চাঁদপুরে পদযাত্রা শেষে জেলা শহরের বাইতুল আমিন চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, দেশে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। অথচ এককোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ছিল বিএনপির। ক্ষমতায় গিয়ে সরকার সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। তাই আমাদের এই পথযাত্রা মূলত সেই যুবকদের জন্য। যারা জুলাই আন্দোলনে অংশ নিয়ে দেশে পরিবর্তন এনেছে। তাছাড়া গণভোট নিয়েও সরকার ছলচাতুরী করছে।

এসময়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতিরোধে সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেন, হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, সরকারের ভেতর একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। যারা এসব জন দুর্ভোগ সৃষ্টি করছে। তাই দেশের স্বার্থে সরকারকে এখন থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে, পদযাত্রা শেষে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পরিবর্তন করে সংক্ষিপ্ত করা হয়। একপর্যায়ে সীমিত পরিসরে পদযাত্রা শেষ করে শহরের বাইতুল আমিন চত্বরে শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ তিন মিনিটের বক্তব্য রাখেন।

পরে গাড়িবহর নিয়ে জেলার মতলব উত্তরের উদ্দেশ্যে চাঁদপুর শহর ত্যাগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%