প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র কোরআনের নির্দেশনার আলোকে পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। এরই প্রেক্ষিতে, তিনি বক্তব্যের একস্থানে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের উল্লেখ করে তা অনুসরণের জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানবসমাজের সম্পর্ক পরিবেশের ভারসাম্য বা ইকো সিস্টেমের সঙ্গে একেবারে অবিচ্ছেদ্য।’
বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’
এই আয়াতের গভীর তাৎপর্য ব্যাখ্যা করে সরকারপ্রধান বলেন, ‘আমাদের চারপাশের পরিবেশ ও প্রতিবেশ যেমন নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী—আল্লাহর সকল সৃষ্টি মানুষের উপকারের জন্য।’
প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে স্মরণ করিয়ে দেন যে, প্রকৃতি থেকে শুধু সুবিধা নিলেই হবে না, বরং এর সুরক্ষায় মানুষকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ‘যদি আল্লাহর সব সৃষ্টি থেকে উপকার ভোগ করতে চাই, তাহলে মানুষ হিসেবে আমাদের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রকৃতির সব সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যা মানবসমাজের নৈতিক দায়িত্ব।’
বর্তমান যুগে বিজ্ঞানের অভাবনীয় উৎকর্ষের প্রসঙ্গ টেনে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে, মানবসমাজের সঙ্গে ইকো সিস্টেমের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। এই ইকো সিস্টেমের নিরাপদ লালন ও বিকাশের সঙ্গে মানবসমাজের নিরাপদে বেড়ে ওঠা জড়িত। তাই পরিবেশ রক্ষা করা আমাদের অস্তিত্বের একটি অঙ্গ।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন