প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাট চাষ কইরা কি করুম? ১ মন পাট বেইচ্চা ১ মন চাইল কিনতে পারি না। জাইন্না-শুইন্না কে লস দিবে?’—এভাবে প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের কৃষক ছালে মুছা মিয়া জানান কেন তিনি পাট চাষে আগ্রহী নন।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পাট চাষে এক সময় বেশ অগ্রসর ছিল। কিন্তু গত কয়েক বছরে উৎপাদন খরচের বৃদ্ধি এবং দামের অস্থিতিশীলতার কারণে ১৩টি ইউনিয়নে পাট চাষের পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। বর্ষা মৌসুমে যেখানে আগে পাট ক্ষেত ছিল, সেখানে এখন ধান চাষ হচ্ছে।এছাড়া, পাট পচানোর স্থান সীমিত হওয়ায় কৃষকদের মধ্যে পাট চাষের প্রতি আগ্রহ কমে গেছেবৈরী আবহাওয়ার কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর এই উপজেলায় পাটের আবাদ হয়েছিল ১৩২০ হেক্টর জমিতে, কিন্তু চলতিমৌসুমে তা কমে ১২৭০ হেক্টরে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় এবারের আবাদ কমেছে।বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দেশের অন্যান্য এলাকার মতো বাঞ্ছারামপুরের চাষিরাও পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। গত দুই-তিন বছরে পাট চাষ করে উৎপাদন খরচ উঠানো সম্ভব হচ্ছে না। পাট কাটার পর বহন করে নদী, বিল, খাল ও পুকুরে জাগ দিতে অনেক টাকা ব্যয় হয়। এই কারণে চলতি মৌসুমে কৃষকরা পাটের পরিবর্তে অন্য ফসলের দিকে ঝুঁকছেন।তেজখালি ইউনিয়নের বিষ্ণারামপুর গ্রামের চাষি সফর আলী জানান, এক বিঘা জমিতে পাট চাষে ১৬-১৭ হাজার টাকা ব্যয় হয়।বিঘাতে পাট হয় ১০-১২ মণ, এবং প্রতিমণ পাট বিক্রি হয় ৩ হাজার ৫ শ টাকা পর্যন্ত। এই দামে পাট বিক্রি করে উৎপাদন খরচ ওঠানো সম্ভব নয়। গত বছর তিনি ৪ কানি জমিতে পাট চাষ করেছিলেন, কিন্তু এবারে তা কমিয়ে ২ কানিতে চাষ করেছেন। বৃষ্টির কারণে ৫ বিঘা জমির পাট নষ্ট হয়ে গেছে।এ বিষয়ে বাঞ্ছারামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো আবদুল্লাহ মামুন কালের কণ্ঠকে জানান, চাষিরা ধান চাষে ঝুঁকে পড়ায় পাট চাষের পরিমাণ কমেছে। তবে কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এটি সত্য যে পাটের তুলনায় আউশ ধানের আবাদ বৃদ্ধি পাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন