ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আজ জাতীয় ক্রিকেট লিগ ও ইউরোপিয়ান ফুটবলের খেলা টিভিতে


আজ জাতীয় ক্রিকেট লিগ ও ইউরোপিয়ান ফুটবলের খেলা টিভিতে

আজ জাতীয় ক্রিকেট লিগে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান ফুটবলে রাতের সময় বেশ কিছু ম্যাচও রয়েছে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

আরও পড়ুন: নেপালে ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হলেন মিসবাহ-উল-হক

সিলেট–রংপুর

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ময়মনসিংহ–ঢাকা

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

আরও পড়ুন: ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা

খুলনা–চট্টগ্রাম

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

রাজশাহী–বরিশাল

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

আরও পড়ুন: টাইগ্রেসদের টি-টোয়েন্টি দলের নতুন নেতৃত্বে নাহিদা-সোবহানা

ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তান–শ্রীলঙ্কা

বেলা ২টা থেকে পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাডে খেলা সম্প্রচারিত হবে।

গেবেখা টেস্ট: ১ম দিন

আরও পড়ুন: মাথায় বল লাগার পর উদ্বিগ্ন ছিলেন স্টিভ স্মিথ

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া

বেলা ২টা, ট্যাপম্যাড

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

আরও পড়ুন: ‘ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতাম’ মরিনহো

সন্ধ্যা ৭টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে ম্যাচ দেখা যাবে।

ব্রাইটন–প্যালেস

সন্ধ্যা ৭টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে।

লিডস–ইউনাইটেড

আরও পড়ুন: টানা আট ম্যাচ বেঞ্চে সূর্যবংশী, বললেন ভারতীয় অধিনায়ক

রাত ৯:৩০ মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে ম্যাচের সম্প্রচার থাকবে।

নটিংহ্যাম–আর্সেনাল

লা লিগা

রিয়াল মাদ্রিদ–সেভিয়া

রাত ১টা, ট্যাপম্যাড

সিরি আ

জুভেন্টাস–লাৎসিও

রাত ১২:৪৫ মিনিটে বিগিন অ্যাপ ও জিফাইভে খেলা দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা, আহত ফরাসি মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা, আহত ফরাসি মেয়র

অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এ হামলায় আহত হয়েছেন একজন ফরাসি মেয়রও।

শনিবার (১৭ অক্টোবর) পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম তাইবেহর কাছে এই হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ পরিদর্শন করতে যাওয়া একটি প্রতিনিধিদলের ওপর ইসরাইলি হামলাকারীরা আক্রমণ করে।

একদিন আগে, রামাল্লার উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপরও হামলা চালায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানিয়েছেন, হামলার শিকারদের মধ্যে ফিলিস্তিনি অঞ্চলে নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। হামলার ফলে বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে প্রেভো মন্তব্য করেন, ‘দখলদার শক্তি হিসেবে ইসরাইলি কর্তৃপক্ষের দায়িত্ব হলো ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়া, কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা। সহিংস বসতি স্থাপনকারীদের দায়মুক্তি অবশ্যই বন্ধ হওয়া উচিত।’

হামলার শিকার ফরাসি মেয়র বার্নার্ড বোডক্স বার্তা সংস্থা এএফপিকে জানান, এই হামলা প্রমাণ করে যে, বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় ইসরাইলি সরকারের একটি ধরনের সম্মতি রয়েছে।

এদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের ‘ইসরাইলি দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি আরও দাবি করেন যে, ইউরোপীয় কর্মকর্তারা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই ওই গ্রামে গিয়েছিলেন। তবে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কথা বলেছে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির সুরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত মিশর, সিসি ডাকলেন জরুরি অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


সৌদির সুরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত মিশর, সিসি ডাকলেন জরুরি অধিবেশন

হুতিদের হামলা মোকাবেলা করতে মিশর ও সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং ইয়েমেনের পাশে দাঁড়াচ্ছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সতর্ক করে বলেছেন, রিয়াদের নিরাপত্তা ও স্থিতিশীলতা যদি হুমকির মুখে পড়ে, তবে তা মেনে নেয়া হবে না।

সৌদি আরবের ওপর হুতি হামলার চাপ এবং ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে চলমান টানাপোড়েনে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবের নিরাপত্তায় সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন।

শনিবার তিনি বলেন, “রিয়াদের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়লে মেনে নেবে না কায়রো। আমি পুরো বিশ্বকে বলতে চাই, আমরা কোনো ভূমিকা পালনের সুযোগ খুঁজছি না। তবে সৌদি আরবের ক্ষতি হোক কিংবা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়ুক, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায়, আপনাদের সুরক্ষা ও প্রতিরক্ষায় মিশর যেকোনো পদক্ষেপ নেবে।”

মিশরের প্রেসিডেন্ট আরও জানান, “আমি কারো বিরুদ্ধে লড়াই করা বা কাউকে আক্রমণ করার কথা বলছি না। আমরা কেবল আত্মরক্ষার বিষয়ে কথা বলছি।”

সৌদি আরবকে প্রতিরক্ষায় সহায়তা প্রদানের লক্ষ্যে রোববার জরুরি অধিবেশন ডেকেছেন মিশরের প্রেসিডেন্ট।

এদিকে, ইয়েমেনে হুতিবিরোধী বাহিনীকে সহায়তা দিতে আবারও সক্রিয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর কিছু অংশকে অর্থায়ন শুরু করতে সম্মত হয়েছে আবুধাবি। বিনিময়ে সৌদি আরব ওই বাহিনীকে আকাশপথে সুরক্ষা দিতে রাজি হয়েছে। এর আগে জানুয়ারিতে ইয়েমেনের অভিযানে অংশগ্রহণ থেকে সরে গিয়ে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল আমিরাত।

অন্যদিকে, হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, গত একদিনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিভিন্ন স্থানে ৫৩টি বিমান হামলা চালিয়েছে। একই সময়ে ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্রের দাবি, হুতিদের লক্ষ্য করে ১ হাজার ৪১৭টি হামলা চালানো হয়েছে।

এদিকে, মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্মকর্তারা ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তা দিচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সহায়তার ফলে হুতিদের সামরিক সক্ষমতা ও ভূখণ্ড দখলের গতি বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবিবার রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ এম


রবিবার রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে

ঢাকার বাসিন্দারা বিভিন্ন প্রয়োজনে দোকানপাট এবং মার্কেটে যান। তবে যদি তারা তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখতে পান যে সমস্ত দোকানপাট বন্ধ, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে। তাই রবিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট এবং মার্কেট বন্ধ থাকবে, তা জানা জরুরি।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ।

বন্ধ থাকবে যেসব মার্কেট

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারুজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন সাত ধরনের হোম ডেকর পণ্যের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ এম


কারুজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন সাত ধরনের হোম ডেকর পণ্যের উদ্বোধন

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট আউটলেটে একটি বিশেষ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় স্বনামধন্য হোম ডেকর ব্র্যান্ড ‘কারুজ বাংলাদেশ’।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই আনন্দঘন অনুষ্ঠানে নতুন সাত ধরনের উন্নতমানের হোম ডেকর পণ্য উন্মোচন করা হয় এবং আমন্ত্রিত অতিথি ও নিয়মিত গ্রাহকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কারুজের নতুন পণ্যের মধ্যে রয়েছে সুদৃশ্য বেডকভার, ক্যান্ডেল, ডোরম্যাট, বিভিন্ন ধরনের ঘর সাজানোর গাছ, ব্রেইডেড পণ্য, প্রিমিয়াম প্ল্যান্টার ও লন্ড্রি বাস্কেট। ঘর সুন্দরভাবে সাজানোর পাশাপাশি দৈনন্দিন কাজে ব্যবহারের উপযোগী এই পণ্যগুলোই কারুজের সংগ্রহে নতুন সংযোজন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্ষপূর্তির এই বিশেষ দিনটিতে উপস্থিত সব গ্রাহকের জন্য সব ধরনের পণ্যে ১০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়।

অনুষ্ঠানে জনপ্রিয় হোম ডেকর ভ্লগার, কারুজের নিয়মিত গ্রাহক এবং কারুজ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা নতুন পণ্য দেখার পাশাপাশি মজাদার গেমস, ফটো সেশন, ঘর সাজানোর নানা পরামর্শ ও আলোচনায় অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কারুজ বাংলাদেশের স্বত্বাধিকারী নুজহাত বারি বলেন, "সাত বছরের এই পথচলায় আমাদের সবচেয়ে বড় অর্জন গ্রাহকদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। তাদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতেই আজকের আয়োজন। এই বিশেষ দিনে নতুন পণ্য উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও নান্দনিক ডিজাইন ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করছি।"

অনুষ্ঠানে উপস্থিত এক লাইফস্টাইল ভ্লগার কারুজের রঙ ও নকশার প্রশংসা করেন এবং দেশীয় ব্র্যান্ড হিসেবে এমন উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যদিকে নিয়মিত গ্রাহকরা সরাসরি নতুন পণ্য দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘কারুশিল্প’ ও ‘কারুকার্য’ শব্দের ভাবনা থেকে উদ্ভূত কারুজ মূলত দেশীয় কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে থাকে। পাট, কাঠ, সুতি কাপড়সহ নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে দেশীয় ঐতিহ্য ও আধুনিক চাহিদার সমন্বয়ে তৈরি করা হয় এদের প্রতিটি পণ্য।

আগ্রহী ক্রেতারা কারুজের অফিশিয়াল ওয়েবসাইট ( www.kaaruj.com ) অথবা সরাসরি উত্তরার এয়ারপোর্ট রোডে অবস্থিত ‘সেন্টার পয়েন্ট’ শপিং মল আউটলেটে (লেভেল ২, শপ বি-২০) গিয়ে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%