প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকার অভিযোগ করেছে যে, হাউথি বিদ্রোহীরা ইরানের তৈরি প্রতিরক্ষা সরঞ্জামকে রূপান্তরিত করে নতুন প্রযুক্তির 'লোইটারিং' ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। একইসঙ্গে, সতর্ক করা হয়েছে যে, ইরানি রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সহায়তায় তৈরি এসব ক্ষেপণাস্ত্র বেসামরিক বিমান চলাচলের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি, হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের ওপর হামলা বৃদ্ধি করেছে। সৌদি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা ইয়েমেনের কৌশলগত এলাকা এবং লোহিত সাগরের বন্দরের দিকে ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট বা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ইয়েমেনী সরকারি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আল-নাজিলি এক বিবৃতিতে উল্লেখ করেন, "এসব পরিবর্তিত ক্ষেপণাস্ত্র আকাশে প্রায় ২৫ মিনিট পর্যন্ত ঘুরতে পারে এবং হিট-ট্র্যাকিং (তাপ পর্যবেক্ষণ) সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। সামরিক ও বেসামরিক যানের মধ্যে ফারাক করার ক্ষমতা না থাকায় এগুলো যেকোনো তাপীয় উৎসকে আঘাত করতে পারে।"
তিনি আরও বলেন, এই প্রযুক্তির ফলে লোহিত সাগর ও ইয়েমেনের আকাশসীমায় অবস্থানরত জাতিসংঘের ত্রাণবাহী বিমান এবং আন্তর্জাতিক বেসামরিক যাত্রীবাহী বিমানগুলো মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এটি আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের তৈরি এই প্রযুক্তি ইয়েমেন যুদ্ধ এবং লোহিত সাগরের কৌশলগত ভূ-রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকে নতুন করে শঙ্কায় ফেলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন