প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ‘ছাত্রশক্তি’র একজন নেতা মারযুক আব্দুল্লাহর বিরুদ্ধে কথিত মামলা বাণিজ্যের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক হাসিবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মারযুক আব্দুল্লাহ একাধিক মামলা দায়ের করেন। সম্প্রতি, তাঁর দায়ের করা একটি মামলার অনুলিপি সাংবাদিকদের হাতে আসে। অভিযোগকারীদের বিবৃতি অনুযায়ী, ওই মামলায় এমন কিছু ব্যক্তিকে আসামি করা হয়েছে, যারা এর আগেই মৃত্যুবরণ করেছেন। বিষয়টি সামনে আসার পর মামলাগুলো নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, এসব অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক হাসিবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, হাসিবুলকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পেশাগতভাবে চাপের মুখে ফেলতেই এই ধরনের প্রচার চালানো হচ্ছে।
এ ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের একাংশের মতে, কোনো সংবাদে আপত্তি থাকলে তার প্রতিকার আইনি ও নীতিগত উপায়ে হওয়া উচিত। সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার কিংবা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগগুলোর বিষয়ে মারযুক আব্দুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপপ্রচারের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন