প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত আর নেই। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা চানগাঁওয়ের একটি ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
এর আগে, ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিনি একটি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এছাড়া, প্রায় এক বছর আগে বিরুলিয়া ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সে সময় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন